Uncategorizedখেলা

আল নাসেরের কাছে হার, কোচ লরা ব্লাঁ-কে বরখাস্ত করল আল ইত্তিহাদ!

একটি বিবৃতি দিয়ে খবরের সত্যতা স্বীকার করেছে কর্তৃপক্ষ

Truth Of Bengal: গত ২৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের দল আল নাসেরের মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদের। সেই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে হারতে হয় আল ইত্তিহাদকে। এরপরই তাদের ম্যানেজার লরা ব্লা ও তাঁর সহযোগীদের চাকরি থেকে বরখাস্ত করল সৌদির ক্লাবটি। (Laurent Blanc)

আরও পড়ুনঃ রণবীরের ৪৩তম জন্মদিনে অতীতের স্মৃতি তুলে ধরলেন নীতু-ঋদ্ধিমা

এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়ে খবরের সত্যতা স্বীকার করেছে আল ইত্তিহাদ কর্তৃপক্ষও। তাদের পক্ষ থেকে এক কর্তা জানান, ‘তাঁরা নতুন ম্যানেজার ও তাঁর সহযোগী হিসেবে কাকে নিযুক্ত করা যায়, সেই বিষয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছে। যাঁরা আমাদের ক্লাবের সঙ্গে পুরোপুরি মাননসই হবেন, তাঁদেরকেই নিযুক্ত করা হবে।’ (Laurent Blanc)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, ফরাসি কোচ ব্লাঁ গত বছরের জুলাইয়ে আল ইত্তিহাদের দায়িত্ব নেন এবং তাঁর নেতৃত্বে দল এক মরসুমে লিগ শিরোপা ও কিংস কাপের খেতাব জয় করেছিল। কিন্তু চলতি মরসুমের শুরুটা একেবারেই ভাল হয়নি। সেমিফাইনালে হেরে সৌদি সুপার কাপের আসর থেকে বিদায় নেওয়ার পর আল নাসেরের (Laurent Blanc) কাছেও হার মন থেকে ভাল মনে মেনে নিতে পারেননি ইত্তিহাদ কর্তারা। ফলে বাধ্য হয়েই চাকরি থেকে বরখাস্ত হতে হল তাঁদের ম্যানেজার ও সাপোর্ট স্টাফদের।