খেলা

মাধি তালালকেও গুডবাই জানাল ইস্টবেঙ্গল

এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচেও তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। কিন্তু তারপরই ছন্দ পতন ....

Truth Of Bengal: দিমিত্রি দিয়ামান্তাকস, হিজাজি মাহেরের পর এবার মাধি তালালকেও (Madhi Talal) ছেড়ে দিল ইমামি ইস্টবেঙ্গল। দীর্ঘদিন ধরেই তালালকে দলে রাখা হবে কি না তা নিয়ে ইমামি কর্তাদের মধ্যে নানা জল্পনা চলছিল। অবশেষে রবিবার এই মিডিফিল্ডারকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ আল নাসেরের কাছে হার, কোচ লরা ব্লাঁ-কে বরখাস্ত করল আল ইত্তিহাদ!

প্রসঙ্গত, তালালকে ২০২৪-২৫ মরসুমে পঞ্জাব এফসি থেকে দলে নিয়েছিল লাল-হলুদ। কলকাতায় এসে লাল-হলুদ জার্সি গায়ে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। এবং এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচেও তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। কিন্তু তারপরই ছন্দ পতন ঘটে। (Madhi Talal)

আইএসএলের ম্যাচে ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। তারপর থেকেই মাঠের বাইরে থাকতে হয়। এমনকি অস্ত্রোপচারও হয় ফরাসি মিডিও। এবার মরসুম শুরু হওয়ার আগে তালালকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন কর্তারা তাই নিয়েই জোড় জল্পনা ছিল। এবং অবশেষে তালালকেও গুড বাই জানিয়ে দিল ইমামি ম্যানেজমেন্ট। এখন দেখার তালালের পরিবর্তে ষষ্ঠ বিদেশে হিসেবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কাকে দলে নেন। (Madhi Talal)