রাজ্যের খবর

পুজোতে হাটসেরান্দি ছেড়ে কোথাও যাবেন না অনুব্রত, খুশি স্থানীয়রা

তবে হাটসেরান্দি ছেড়ে তিনি অন্য কোথাও থাকবেন না বলেও জানিয়েছেন, যা জানতে পেরে খুশি গ্রামবাসীরা।

Truth Of Bengal: দুর্গাপুজোর সঙ্গে বাঙ্গালির আবেগ কতটা জড়িয়ে রয়েছে, তা বলে বোঝানো সম্ভব নয়। প্রতি বছরই এই সময়ে নিজের গ্রাম, নানুরের হাটসেরান্দিতে, ছুটে যান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।(Anubrata Mondal) শুধু তাই নয়, লোককে পাত পেতে খাওয়ানও। কিন্তু আর্থিক সমস্যার জন্য এবারও তিনি খাওয়াতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে হাটসেরান্দি ছেড়ে তিনি অন্য কোথাও থাকবেন না বলেও জানিয়েছেন, যা জানতে পেরে খুশি গ্রামবাসীরা।

পূজো নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জানিয়েছেন, “আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ হাটসেরান্দির শতাব্দী প্রাচীন বাড়ির দুর্গাপুজোই। প্রত্যেক বছরই বাড়ির প্রতিমা আমি আগে দর্শন করি। তারপর দেখি অন্য ঠাকুর। আমাদের পূর্বপুরুষের পূজো। একটা আলাদা টান রয়েছে ওই পুজোর প্রতি।”

গ্রামবাসীরাও বেশ খুশি জানতে পেরে যে তাঁরা পুজোতে কাছে পাবেন অনুব্রত মণ্ডলকে। তাঁদের বক্তব্য, মোট ১৮টি পুজো হয় হাটসেরান্দিতে, কিন্তু একটা আলাদা গুরুত্ব ও আকর্ষণ রয়েছে অনুব্রত মন্ডলের বাড়ির পুজোতে। তবে আগের মতো সেই বড় আয়োজন আর নেই। কিন্তু স্থানীয়রা এই ব্যাপারে খুশি যে পুজোতে তাঁরা দোর্দণ্ডপ্রতাপ নেতাকে নিজেদের কাছে পাবেন। এটাই সবকিছু তাঁদের কাছে।(Anubrata Mondal)

Related Articles