পুজোর আগে কোন্নগরবাসীদের মুখে হাসি ফোটালেন কাঞ্চন, বাড়ি বাড়ি পৌঁছে দিলেন জামাকাপড়
পুজোর আগে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন্নগরের বাসিন্দাদের মুখে তিনি হাসি ফোটালেন।
Truth Of Bengal: শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহের অনেক আগে থেকেই বিতর্কে ছিলেন উত্তরপাড়ার তারকা তৃণমূল কংগ্রেস বিধায়ক, তথা অভিনেতা, কাঞ্চন মল্লিক। (Kanchan Mallick) এমনকি ঘাসফুল শিবিরকেও অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁর জন্য। তবে সমস্ত বিতর্ক হলেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। পুজোর আগে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন্নগরের বাসিন্দাদের মুখে তিনি হাসি ফোটালেন। ঘরে ঘরে তিনি পৌঁছে দিলেন নতুন জামাকাপড়, যা পেয়ে খুশি হয়েছেন উত্তরপাড়ার বাসিন্দারা।
এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) বলেছেন, “আমরা সকলেই দল করি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মানুষের পাশে দাঁড়ানোর সারাবছর চেষ্টা করি। সকলেরই অধিকার রয়েছে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করার। তাই আমার তরফ থেকে একটি ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে এই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে। কোথাও কোন মঞ্চ বাঁধিনি আমি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে তুলে দিয়েছি পুজোর জন্য নতুন জামাকাপড় ও শাড়ি।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এই প্রসঙ্গে কোন্নগরের এক বাসিন্দার বক্তব্য, “যেই উদ্যোগ বিধায়ক নিয়েছেন পুজোর আগে, তা সত্যিই আমার খুব ভালো লেগেছে। অনেক মানুষ নতুন শাড়ি, কাপড় পেলেন পুজোর আগে। পুজোতে নতুন জামাকাপড় হোক, এই ইচ্ছা সকলেরই থাকে। এই সময়ে বিধায়ক সকলের পাশে এসে দাঁড়িয়েছেন, এতে সকলেই খুব খুশি হয়েছেন।”(Kanchan Mallick)


