ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জিতল কিং খানের দল
আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টের হয়ে মাঠ কাঁপালেও ক্যারিবিয়ান লিগে শাহরুখের দলের হয়ে মাঠে নামেন নিকোলাস পুরাণ।
Truth Of Bengal: চলতি মরসুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জিতল শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে তারা পরাজিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। আইপিএল-র আসরে মাত্র ৩ বার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স হলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে ইতিমধ্যে নিজেদের তুলে ধরেছে কিং খান ব্রিগেড। এই নিয়ে শাহরুখের দল পঞ্চমবারের জন্য এই খেতাব জয় করল। এবারের ফাইনাল ম্যাচে নাইটরা জয় পায় ৩ উইকেটের বিনিময়ে।
আরও পড়ুনঃ DA Rights: ডিএ মামলায় নতুন মোড়! ১০টি রাজ্যের উদাহরণ দিয়ে হলফনামা জমা দিল রাজ্য সরকার
আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টের হয়ে মাঠ কাঁপালেও ক্যারিবিয়ান লিগে শাহরুখের দলের হয়ে মাঠে নামেন নিকোলাস পুরাণ। তিনি ছাড়াও এই দলে আছেন কাইরন পোলার্ড, সুনীল নারিন, আন্দ্রে রাসেলের মত ক্রিকেটাররা। যাঁরা কিনা আইপিএল-র পাশাপাশি এই লিগেও নাইট দলের জার্সি গায়েই মাঠ নামেন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাইট দলের প্রতিপক্ষ গায়না অ্যামাজনের অধিনায়ক। নিজেদের ঘরের মাঠে ম্যাচ হলেও সেই সুযোগ তাঁরা কাজে লাগাতে পারলেন না। মাত্র ১৩০ রানেই বাণ্ডিল হয়ে গায়নার দলটি। এই দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইফতিখার। তাঁর সংগ্রহ ৩০ রান। অপর দিকে বল হাতে নাইটদের হয়ে সেরা বোলিং করেন সৌরভ নেত্রভলকর। ২৫ রান দিয়ে ৩ উইকেট ঝুলিতে পোড়েন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে নিকেলাস পুরান রান করতে ব্যর্থ হলেও মুনারা, পোলার্ড ও সুনীল নারিনের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত জয় তুলে নেয় কিং খান ব্রিগেড।


