আন্তর্জাতিক

ইউক্রেনে রাতভোর ড্রোন হামলা রাশিয়ার

শনিবার জেলেনস্কির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে সমাজমাধ্যমে।

Truth Of Bengal:  রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে কি আদৌ বিরতি লাগানো সম্ভব? সম্প্রতি, দুই দেশ একে অপরকে যেভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে চলেছে, তাতে অন্তত তেমনটা মনে হচ্ছে না। বলতে গেলে, এখনও হামলা জারি রয়েছে। শনিবার রাতভোর ড্রোন হামলা চালানো হয়েছে রাশিয়ার তরফ থেকে ইউক্রেনে এবং এতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকে।(Russia)

আরও পড়ুনঃ ২০২৪-২৫ মরসুমে ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা আইএফএর

শনিবার জেলেনস্কির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে সমাজমাধ্যমে। তাতে তিনি জানিয়েছেন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাতভোর নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি, ড্রোন হামলাও হয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায়। কয়েকটি অঞ্চল যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তাও জানানো হয়েছে জেলেনস্কির তরফ থেকে, যার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ডিনিপ্রো। সেখানকার গভর্নর সের্গেই লাইসাক জানিয়েছেন যে এই হামলায় একজন নিহত হয়েছেন এবং শোচনীয়ভাবে আহত হয়েছেন অন্তত ২৬ জন বলে খবর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ড্রোন হামলা প্রতিহত করেছে তাদের বাহিনী দক্ষিণ ভলগোগ্রাদ, রস্তভ এবং সারাতভ অঞ্চলে।(Russia)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ তিন বছর পেরিয়ে চার বছরে পা দিতে চলেছে। দুই দেশের এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন দুই দেশের বহু সেনা। বহু সাধারণ মানুষও নিহত হয়েছেন। পাশাপাশি, বাড়ি থেকে শুরু করে কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার জেরে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প উঠেপড়ে লেগেছেন এই যুদ্ধ থামাতে। কিন্তু এখনো পর্যন্ত তিনি তা করে উঠতে সফল হননি।(Russia)

Related Articles