দেশ

আবারও স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা, বৃষ্টি-ধসের আশঙ্কায় কড়া সতর্কতা

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাপথে আবার ভারী বৃষ্টি শুরু হওয়ায় যাত্রীদের ঝুঁকির মুখে ফেলা উচিত হবে না।

Truth Of Bengal: ১৯ দিন স্থগিত থাকার পর রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে বৈষ্ণোদেবী (Vaishno Devi) যাত্রা পুনরায় শুরু হবে বলে আগেই ঘোষণা করা হলেও পরিস্থিতির অবনতির কারণে আবারও যাত্রা স্থগিত করতে বাধ্য হয়েছে প্রশাসন এবং মন্দির কমিটি। আবহাওয়ার অবস্থা অনুকূল না হওয়া পর্যন্ত যাত্রা শুরু হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাপথে আবার ভারী বৃষ্টি শুরু হওয়ায় যাত্রীদের ঝুঁকির মুখে ফেলা উচিত হবে না।

আরও পড়ুনঃ Asia Cup 2025: কী হবে যদি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় ভারত?

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে। পুণ্যার্থীদের নিয়মিতভাবে প্রশাসনের পক্ষ থেকে আপডেট নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গত ২৬ আগস্ট বৈষ্ণোদেবীর (Vaishno Devi) যাত্রাপথে ভয়াবহ ধস নামে। সেই ঘটনায় ৩৪ জন পুণ্যার্থীর মৃত্যু হয় এবং ২০ জন আহত হন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। গত মাসে ধসের পর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, ফলে এবার আরও সতর্কতার সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দু’দিন আগেই ঘোষণা করা হয়েছিল যে রবিবার থেকে যাত্রা চালু হবে এবং পুণ্যার্থীদের সেই খবর জানানো হয়। তবে শনিবার থেকে আবার আবহাওয়ার অবনতি ঘটে। ভারী বৃষ্টির কারণে ধসের আশঙ্কা তৈরি হওয়ায় যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের চেষ্টা করা হলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় যাত্রা চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বাগ্রে রেখে আপডেট অনুসরণ করতে বলা হয়েছে। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে যথাসময়ে যাত্রা পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে।(Vaishno Devi)