রাজ্যের খবর

Ganja Bust: প্রায় ২ কুইন্টাল ১৪ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

Ganja Bust unfolds as police arrest two men in Murshidabad with over 2 quintals of cannabis at National Highway 12 checkpoint, based on tip-off.

Truth Of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ গতকাল জাতীয় সড়কে প্রচুর পরিমানে গাঁজা সহ গ্রেফতার দুই। গোপন খবরের ভিত্তিতে শনিবার সাগরদীঘির মোড়গ্রাম এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে পুলিশ(Ganja Bust)। সেই তল্লাশিতে একটি লরি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে সাগরদীঘি থানার পুলিশ ও জঙ্গিপুর জেলা পুলিশের এসওজি। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম গোপাল মান্না ও আলিমুদ্দিন সেখ।গোপাল মান্নার বাড়ি পশ্চিম মেদিনীপুর ও আলিমুদ্দিন সেখের বাড়ি আসাম।

[আরও পড়ুনঃ আবারও স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা, বৃষ্টি-ধসের আশঙ্কায় কড়া সতর্কতা]

গতকাল গোপন সুত্রে খবর পেয়ে সাগরদীঘির মোড়গ্রাম এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে জঙ্গিপুর জেলা পুলিশের এসওজি ও সাগরদীঘি থানার পুলিশ নাকা তল্লাশি শুরু করে(Ganja Bust)। সেই সময় একটি লরি আটক করা হয়। লরিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কুইন্টাল ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়। তারপর দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা আসাম থেকে গাঁজা গুলো নিয়ে আসছিলো বলে জানা যায়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ধৃতদের আজ সাত দিনের পুলিশ হেপাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ(Ganja Bust)। গাঁজা গুলো কোথায় থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে সাগরদীঘি থানার পুলিশ।