খেলা

Bengal victory: গোয়াকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ রিলায়েন্স ক্রিকেটের ফাইনালে পৌঁছল বাংলা

Bengal victory over Goa by 32 runs in U-19 Reliance semi-finals; Rohit takes 11 wickets, Ankit Chattopadhyay’s 68 powers strong chase.

Truth Of Bengal: শুক্রবার আহমেদাবাদের রেলওয়ে গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ রিলায়েন্স ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে গোয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলা দল(Bengal victory)। সেই ম্যাচে প্রতিপক্ষ দলকে ৩২ রানে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র আদায় করে নিল বাংলার ক্রিকেটাররা।

[আরও পড়ুনঃ SCI Recruitment: শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ, বেতন ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত]

প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ ২২৯ রান। অপরদিকে গোয়াকে ২২৮ রানেই বান্ডিল করে দেয় বাংলা(Bengal victory)। এই ম্যাচে বাংলার হয়ে দুরন্ত বোলিং করেন রোহিত। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১১টি উইকেট।

FB POST: https://www.facebook.com/truthofbengal

বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৫ রান করে। এই ইনিংসে বাংলার হয়ে দুরন্ত ব্যাটিং করেন অঙ্কিত চট্টোপাধ্যায়। তাঁর সংগ্রহ মূল্যবান ৬৮ রান। তিনি ছাড়াও শচীন যাদব করেন ৩৯ রান(Bengal victory)। রোহিত অপরাজিত থাকেন ২০ রান করে।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬০.১ ওভারে ১৮৪ রানেই শেষ হয়ে যায় গোয়ার ইনিংস। এই ইনিংসে বাংলার হয়ে রোহিত ও শ্যামল পাল ঝুলিতে পোড়েন ৩টি উইকেট। আগামী রবিবার ফাইনাল ম্যাচে বাংলাকে খেলতে হবে গুজরাটের বিপক্ষে।