Chelsea Scandal: ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ, ব্লুজদের বিপক্ষে
সূত্রের খবর, এই অভিযোগের তালিকায় রয়েছে এজেন্ট-সহ মধ্যস্থতাকারী ও খেলোয়াড়দের তৃতীয় পক্ষের বিনিয়োগের বিষয়গুলিও।
Truth of Bengal: চলতি মরসুমের শুরুতে দুরন্ত শুরু করেছে চেলসি। প্রথম তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ইতিমধ্যে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানে রয়েছে এনজো মার্সেকার দল। কিন্তু মাঠে ছন্দ থাকলে কি হবে, মাঠের বাইরের পরিস্থিতিতে একেবারেই ভাল নেই ব্লুজরা। গত বৃহস্পতিবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এজেন্টদের অর্থপ্রদানের ক্ষেত্রে মোট ৭৪টি নিয়মভঙ্গের অভিযোগ করা হয়েছে লন্ডনের এই ক্লাবটির পক্ষ থেকে (Chelsea Scandal)।
আরও পড়ুনঃ Doctor Scandal: অপারেশন থিয়েটারে চরম কেলেঙ্কারি! রোগী রেখেই নার্সের সঙ্গে যৌন সম্পর্ক চিকিৎসকের
সূত্রের খবর, এই অভিযোগের তালিকায় রয়েছে এজেন্ট-সহ মধ্যস্থতাকারী ও খেলোয়াড়দের তৃতীয় পক্ষের বিনিয়োগের বিষয়গুলিও। কিন্তু চেলসির বিপক্ষে ওঠা এই সমস্ত ঘটনা ঘটেছিল মার্সেকার দায়িত্ব নেওয়ার আগেই। এই বিষয়ে বর্তমান ব্লুজদের কোচ জানান, ‘এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। যা বলার ক্লাব বলবে। আমি আশাবাদী ক্লাব তার পুরো পক্রিয়া মেনেই সমস্ত কাজ সম্পন্ন করেছে (Chelsea Scandal)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
মার্সেকা আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমার এই বিষয়ে কোনও ধারণা নেই। আমি মাঠের মানুষ, সেই বিষয়েই চিন্তা-ভাবনা করি। মাঠের বাইরের বিষয়ে নয়। এবং যেটা আমার বিষয় নয়, আমি তা নিয়ে মুখ খুলি না।’ প্রসঙ্গত, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্ষেত্রে হয়ত চেলসির পয়েন্ট কাটা, আর্থিক জরিমানা, ট্রান্সফার বিষয়ে নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। কিন্তু চেলসির অনেক কর্তার মতে, তাঁরা এই বিষয়ে যেহেতু এফএ-র সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন, তাতে হয়ত শাস্তি নাও হতে পারে তাদের (Chelsea Scandal)।






