রাজ্যের খবর

Adultery allegation: পরকীয়ায় জড়িয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে!

Adultery allegation emerges in Suti as BJP mandal president is accused of having affair and wife fleeing with youth; dispute escalates over betrayal and justice sought.

Truth Of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ স্বামীর বিরুদ্ধে বিজেপিরই অন্য এক গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগ ঘিরে সোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতিতে(Adultery allegation)। অভিযুক্ত ব্যক্তির নাম সোমনাথ দাস। তিনি সুতি বিধানসভার তিন নম্বর মন্ডলের বিজেপির সভাপতি। শুধু সোমনাথ দাসের স্ত্রীই নয়, পার্শ্ববর্তী এক যুবক তার অভিযোগ, সুতি বিধানসভার তিন নম্বর মন্ডলের বিজেপির সভাপতি স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। ছোট সন্তান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হতভাগা স্বামীও। যদিও তাকে কালিমালিপ্ত করতেই এধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলেই মন্তব্য করেছেন বিজেপির মন্ডল সভাপতি সোমনাথ দাস।

[আরও পড়ুনঃ Hindi Chatbot: হিন্দি জানলে মেটায় চাকরি! মাসে ৯ লাখ টাকা বেতনে AI চ্যাটবট তৈরির সুযোগ]

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুতির মহেসাইল -১ পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য তথা মুরালিপুকুর গ্রামের মোড়ল পাড়ার গৃহবধু মৌমিতা দাসের অভিযোগ, বাড়িতে দুই সন্তান ও স্ত্রী রেখে প্রতিবেশী এক মহিলার সঙ্গে পরকীয়া করছিলেন তার স্বামী(Adultery allegation)। মাস দুয়েক আগেই রাজশ্রী ওরফে প্রিয়াঙ্কা দাস নামে ওই মহিলাকে নিয়ে পালিয়ে গেছেন। থানা থেকে শুরু করে সকলের কাছে বিচার দিলেও সমাধান মিলেনি। তাকে মারধোর করে অত্যাচার করতো বলে অভিযোগ তুলেছেন মৌমিতা দাস। ছোট ছোট সন্তান ও স্ত্রীকে রেখে কিভাবে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে পারেন স্বামী? প্রশ্ন তুলেছেন মৌমিতা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিকে শুধু মৌমিতা দাস নয়, স্ত্রী হারিয়ে সোমনাথের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুরালিপুকুরের মোড়ল পাড়ার প্রতিবেশী যুবক ক্ষুদিরাম দাস ওরফে ভোলা। ক্ষুদিরাম দাসের অভিযোগ, গ্রামের মেম্বার থাকার সুবাদে সোমনাথের সঙ্গে যোগাযোগ হয়। ওর জন্য ভোটে আমরা খেটে ছিলাম(Adultery allegation)। কিন্তু এই সুযোগে সোমনাথের সঙ্গে তলে তলে সম্পর্কে জড়িয়ে পরে স্ত্রী। ছয় বছরের সন্তানকে রেখে হঠাৎ পালিয়ে যায় স্ত্রী বলে অভিযোগ। আমি ওকে আর নেবো না। এটা নিয়ে তৃতীয়বার পালিয়েছে আমার স্ত্রী বলে অভিযোগ। সন্তানের মুখ দেখে প্রথম দিকে গ্রহণ করলেও আমরা তাকে আর বাড়ি চাপতে দেবো না।

বিজেপির মন্ডল সভাপতির কীর্তি জানাজানি হতেই হইচই সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। নিন্দার ঝড় উঠেছে। এদিকে নিজের স্ত্রী এবং বউ হারানো যুবকের যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা তাকে ফাঁসানোর জন্য এধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলেই মন্তব্য করেছেন বিজেপির সুতি বিধানসভার তিন নম্বর মন্ডলের সভাপতি সোমনাথ দাস(Adultery allegation)। রাজশ্রী নামে ওই মহিলা কোথায় আছেন তাও তিনি জানেন না বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠলেও ঘুরিয়ে তার স্ত্রীর বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ করে পাল্টা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি ভোলা নামে ওই যুবক তার স্ত্রীকে নির্যাতন করতো তাই তিনি শুধুমাত্র হেল্প করেছেন বলেই দাবি করেছেন বিজেপির মন্ডল সভাপতি। যদিও বিষয়টি নিয়ে সম্পূর্ণ পারিবারিক ব্যাপার বলে এড়িয়ে কোনরকম মন্তব্য করতে চাননি বিজেপির কোন নেতৃবৃন্দ।