সামশেরগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য! জাল নোট পাচারচক্রের পর্দাফাস
কোথায় পাচার করা হচ্ছিল এই জাল নোট, তাও খতিয়ে দেখছে পুলিশ।
Truth Of Bengal: বড় সাফল্য সামশেরগঞ্জ থানার পুলিশের। কী ঘটনা? পর্দাফাস জাল নোট পাচারচক্রের। তাদের হাতে গ্রেফতার দেওর-বউদি সহ ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুর্শিদাবাদে। ৩ জনকে গ্রেফতার করা হলেও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। কোথায় পাচার করা হচ্ছিল এই জাল নোট, তাও খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম মারিয়াম বিবি, খাবির শেখ ও বেলাল হোসেন। মঙ্গলবার পুলিশের জালে তারা এসেছে সামসেরগঞ্জের ডাকবাংলা তারাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে। ৩ জনের বাড়িই বৈদ্যনাথপুর গ্রামে বলে খবর। বুধবার তাদের আদালতে পেশ করা হয় একসপ্তাহের পুলিশি হেফাজত চেয়ে।
এদিন সকালে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া সাংবাদিক সম্মেলন করেন সামশেরগঞ্জ থানায়। তাঁর সঙ্গে ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ও অন্যান্যরা। পুলিশ আধিকারিকদের বক্তব্য, ৩ জনকে গ্রেফতার পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে যে আর কেউ যুক্ত কিনা এই চক্রের সঙ্গে।






