খেলা

Surya Kumar yadav: ও কেন সেরা তার কারণ আছে, অভিষেকের ভুয়সী প্রশংসা সূর্যের

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর ভুয়সী প্রশংসা করলেন সূর্য এবং জানান কেন এই মুহূর্তে তিনি বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার।

Truth Of Bengal: চলতি এশিয়া কাপে বড় জয় দিয়ে শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে। ৯ উইকেটে ম্যাচ জিতেছেন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। ম্যাচের সেরার পুরস্কার কুলদীপ যাদবকে দেওয়া হলেও স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের দৃষ্টি বেশি আকর্ষণ করেছে দলের তরুণ ওপেনার অভিষেক শর্মার ব্যাটিং। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর ভুয়সী প্রশংসা করলেন সূর্য এবং জানান কেন এই মুহূর্তে তিনি বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার।(Surya Kumar yadav)

আরও পড়ুনঃ ভারতে যক্ষ্মা নির্মূল অভিযান একটি নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি

সূর্যকুমার যাদব (Surya Kumar yadav) বলেন, “এই মুহূর্তে অভিষেক বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার। সেটার পেছনে কারণ আছে। আমরা ২০০ রান তাড়া করি কি ৫০, ও টোনটা তৈরি করে দিয়ে যায়। সকলেই এখন উত্তেজিত পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য।” এছাড়া অন্যান্য সতীর্থদেরও প্রশংসা করেন সূর্য। তিনি বলেন, “ছেলেদের থেকে যা চেয়েছিলাম আজ তাই পেয়েছি। সম্প্রতি, অনেকেই এখানে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। উইকেট ভালোই দেখাচ্ছিল, তবে একটু ধীর গতির ছিল এবং ভূমিকা ছিল স্পিনারদের। কুলদীপ ভালো বোলিং করেছে এবং ভালো সমর্থন পেয়েছে হার্দিক, দুবে ও বুমরাহের থেকে।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, ইউএইর দেওয়া ৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ১৬ বলে ৩০ রানের একটি মারকুটে ইনিংস, যার মধ্যে ছিল দুটি চার এবং তিনটি ছয়। চতুর্থ ওভারে তিনি আউট হন জুনেদ সিদ্দিকীর বলে। চালাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন হায়দার আলিকে। এদিন প্রথম বল থেকেই চালিয়ে খেলা শুরু করেছিলেন তিনি।(Surya Kumar yadav)

Related Articles