Vishwakarma Holiday: সরকারি কর্মীদের জন্য সুখবর! বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
Truth of Bengal: পশ্চিমবঙ্গ সরকার আগামী ১৭ই সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন সমস্ত রাজ্য সরকারি দফতর, স্থানীয় সংস্থা, সাংবিধানিক সংস্থা, বোর্ড, কর্পোরেশন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারের অধীনে থাকা অন্যান্য দফতর ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে (Vishwakarma Holiday)।
বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি ঘোষণা pic.twitter.com/dPx5II5RDH
— TOB DIGITAL (@DigitalTob) September 10, 2025
আরও পড়ুনঃ Gen Z Protest: নেপালের মসনদে সুশীলা কারকি, কে ইনি?
তবে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস দপ্তর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর যথারীতি খোলা থাকবে।বিশ্বকর্মা পুজো পশ্চিমবঙ্গের কর্মজীবী মানুষদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। কারখানা, ওয়ার্কশপ, গ্যারাজ থেকে শুরু করে অফিস—প্রায় সর্বত্রই এই দিনে যন্ত্রপাতির পুজো হয় এবং কর্মীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। তাই প্রতি বছরই রাজ্য সরকার এই দিনে ছুটি ঘোষণা করে থাকে, যাতে কর্মজীবীরা স্বস্তিতে এই দিনটি পালন করতে পারেন (Vishwakarma Holiday)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal






