খেলা

BCCI Election: বিসিসিআই নির্বাচনের কাউন্টডাউন শুরু, লোধা আইন মেনেই হবে নির্বাচন

কারণ জাতীয় ক্রীড়া আইনের চূড়ান্ত রূপ পেতে এখনও সময় লাগবে, আর ততদিন অপেক্ষা করতে রাজি নয় বোর্ড।এই নির্বাচনে কয়েকটি বড় পরিবর্তন অনিবার্য।

Truth of Bengal: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচন হতে চলেছে সেপ্টেম্বরের শেষ দিকে। বোর্ডের অন্দরে জোর আলোচনা, লোধা কমিশনের আইন মেনেই এবারের নির্বাচন সম্পন্ন হবে। কারণ জাতীয় ক্রীড়া আইনের চূড়ান্ত রূপ পেতে এখনও সময় লাগবে, আর ততদিন অপেক্ষা করতে রাজি নয় বোর্ড।এই নির্বাচনে কয়েকটি বড় পরিবর্তন অনিবার্য। প্রথমেই রয়েছে প্রেসিডেন্ট পদে পরিবর্তন। কারণ বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি ইতিমধ্যেই ৭০ বছরে পৌঁছেছেন। লোধা আইনের নিয়ম অনুযায়ী তিনি আর এই পদে থাকতে পারবেন না। আপাতত রাজীব শুক্লা দায়িত্ব সামলাচ্ছেন (BCCI Election)।

আরও পড়ুনঃ বাংলায় এসআইআর না হলে দিল্লির বুকে আগুনের হুঁশিয়ারি শ্রীরূপা মিত্রের

প্রশ্ন এখন, নতুন প্রেসিডেন্ট হবেন কোন হেভিওয়েট ক্রিকেটার? কারণ, এর আগে সৌরভ গাঙ্গুলি এবং রজার বিনি—দু’জনই ছিলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম। দ্বিতীয়ত আইপিএল চেয়ারম্যান পদে পরিবর্তন। বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমলের ছয় বছরের মেয়াদ পূর্ণ হয়ে গিয়েছে। এবার তাঁকে বাধ্যতামূলক ‘কুলিং-অফ’ পিরিয়ডে যেতে হবে। তাঁর জায়গায় আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজীব শুক্লা বা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব সঞ্জয় নায়েক। শুক্লা যদি এই পদে যান, তাহলে বিসিসিআই সহ-সভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি (BCCI Election)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এছাড়াও মনে করা হচ্ছে বোর্ডের বর্তমান কমিটির মধ্যে সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সচিব রোহন দেশাই ও প্রভতেজ ভাটিয়া ছাড়া অন্য সদস্যদের দায়িত্বে আসবে পরিবর্তন। রজার বিনি বিদায় নিচ্ছেন বোর্ড থেকে, আর অরুণ ধুমল যাচ্ছেন কুলিং-অফে। অন্যদিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হবে ভোটাভুটি। সেখানেই নির্বাচিত হবেন বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট ও অন্যান্য পদাধিকারীরা। তবে কত তারিখে হবে বিসিসিআই নির্বাচন তা এখন ধোঁয়াশার মধ্যেই রয়েছে (BCCI Election)।

Related Articles