Leopard Capture: দুই দিনে একই খাঁচায় ধরা পড়ল দুই লেপার্ড! আতঙ্কে ডুয়ার্সবাসী
In a rare back-to-back incident, two leopards were captured on consecutive days in the same trap at Kalabari Tea Garden, Jalpaiguri. Forest officials rescued both, easing panic among locals.
Truth Of Bengal: জলপাইগুড়ি: গতকালের পর এদিন আবারো একই খাঁচায় বন্দী হলো আরেকটি লেপার্ড(Leopard Capture)। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংড়াভাষা ২ গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে ফের খাঁচা বন্দী লেপার্ড। ঘটনায় চাঞ্চল্য কলাবাড়ি চা বাগানে।পরপর দুই দিনে দুটি লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও আতঙ্কমুক্ত এলাকাবাসী। উল্লেখ্য গতকাল সকালে খাঁচার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা যুবক একটি লেপার্ডকে খাঁচা বন্দী হতে দেখে।
দুই দিনে একই খাঁচায় ধরা পড়ল দুই লেপার্ড! আতঙ্কে ডুয়ার্সবাসী pic.twitter.com/qQIpH5CJIF
— TOB DIGITAL (@DigitalTob) September 3, 2025
আরও পড়ুনঃ Cart Accident: ভিক্ষা শেষে বাড়ি ফেরা হল দুঃস্বপ্ন! ঘোড়ার গাড়িসহ পুকুরে উল্টে আহত বৃদ্ধ
লেপার্ডটি উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর। বুধবার সকালেও একইভাবে দেখা যায় ওই খাঁচাতেই আটকে পড়েছে আরেকটি পূর্ণবয়স্ক লেপার্ড(Leopard Capture)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বন কর্মীরা লেপার্ডটি উদ্ধার করে নিয়ে যায়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
লাগাতার লেপার্ডের উপদ্রব বেড়ে যাওয়ায় উত্তর শালবাড়ি, মঙ্গলকাটা ও তোতাপাড়া এলাকাজুড়ে এখনো তীব্র আতঙ্ক বাসিন্দাদের মধ্যে(Leopard Capture)। তবে পরপর দুই দিনে দুটি লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় কিছুটা হওয়ায় স্বস্তি মিলেছে তাদের।






