আন্তর্জাতিকদেশপ্রযুক্তি

ChatGPT Outage: হঠাৎ স্তব্ধ ChatGPT! কেন কাজ করছে না বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই?

মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, শুধু ভারত থেকেই ইতিমধ্যেই ৫০০-রও বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে।

Truth of Bengal: জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি হঠাৎ করেই বিশ্বজুড়ে পরিষেবা বিপর্যয়ের মুখে পড়েছে। মঙ্গলবার বিকেল থেকেই একাধিক ব্যবহারকারী লগইন সমস্যায় পড়ছেন, কারও ক্ষেত্রে আবার চ্যাটবট একেবারেই কোনও উত্তর দিচ্ছে না। পরিস্থিতি সবচেয়ে খারাপ ভারতের মতো অঞ্চলে। মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, শুধু ভারত থেকেই ইতিমধ্যেই ৫০০-রও বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে। অর্ধঘণ্টার মধ্যেই রিপোর্টের সংখ্যা দ্রুত বেড়েছে, যা ইঙ্গিত দিচ্ছে সমস্যার মাত্রা আরও বাড়ছে (ChatGPT Outage)।

আরও পড়ুনঃ Leopard Capture: দুই দিনে একই খাঁচায় ধরা পড়ল দুই লেপার্ড! আতঙ্কে ডুয়ার্সবাসী

আপাতত ওপেনএআই নিজেই এই সমস্যার কথা স্বীকার করেছে। সংস্থার অফিসিয়াল স্ট্যাটাস পেজে জানানো হয়েছে, বর্তমানে “ChatGPT Not Displaying Responses” সমস্যাটি দেখা দিচ্ছে এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে। ওপেনএআই-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে— “আমরা সমস্যাটি নিয়ে তদন্ত চালাচ্ছি (ChatGPT Outage)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এরই মধ্যে বহু ব্যবহারকারী তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এক ব্যবহারকারী এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন— “চ্যাটজিপিটি আজ একেবারেই কাজ করছে না। আমি ২০ বার আলাদা আলাদা চ্যাট শুরু করেছি, কোনওবারই উত্তর পাইনি।” অন্য একজন খানিকটা রসিকতার সুরে পোস্ট করেছেন— “চ্যাটজিপিটি শুধু ডাউন নয়, আজ একেবারেই ‘ভেরি ডাউন টু আর্থ’ হয়ে গেছে।” বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকা এই প্রযুক্তিগত সমস্যার সমাধান কবে হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট তথ্য দেয়নি ওপেনএআই (ChatGPT Outage)।

Related Articles