খেলা

বাংলা বললেন রবসন, ‘আমি নিজে আসিনি কর্তারাই পছন্দ করেছেন’: রবসন 

প্রসঙ্গত, বসুন্ধরা কিংসের হয়ে গত তিন বছরে সাতটি ট্রফি জয় করেছেন।

Truth Of Bengal: মাত্র একদিন আগে তিনি শহরে এসেছেন। তাতে কি এই শহর তাঁর কাছে যেন নতুন কোনও শহর নয়। এমনই শরীরী ভাষা দেখা গেল মোহনবাগানের নবাগত ব্রাজিলিয়ান রবসন রবিনহোর (Robson) মধ্যে। মঙ্গলবার ক্লাব তাবুঁতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে রবসনের গলায় শোনা গেল বাংলা শব্দ, ‘চল, চল, আস্তে আস্তে, ঠিক আছে, ভাল আছেন। বসুন্ধরা কিংসে থাকাকালীন এই শব্দগুলো যে তিনি ভালই শিখেছেন তা বুঝিয়েই দিলেন। এরপর চলতি মরসুমে তাঁর বাগানে আসার প্রসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলারটি জানান, ‘আসলে আমি নিজে মোহনবাগানবাগানকে বাছাই করিনি, ক্লাব কর্তারাই আমাকে নিয়ে এসেছেন তাঁদের দলের হয়ে খেলার জন্য।’

FB POST: https://www.facebook.com/share/v/17GgJik1aS/

এরপর বাগানের নতুন ব্রাজিলিয়ান আরও বলেন, ‘আমি বসুন্ধরা কিংসের হয়ে এর আগে খেললেও, ভারতের সঙ্গে বাংলাদেশের ফুটবলের গুণগত মানের ফারাক আছে। তবে আমার মূল লক্ষ্যই হচ্ছে বাগানের জার্সিতে নিজের সেরা পারফরম্যান্সটা উপহার দিয়ে ট্রফি জয় করা। দলের প্রয়োজনে কোচ যেখানে চাইবেন, আমাকে ব্যবহার করতে পারেন। দলের স্বার্থে আমার মূল লক্ষ্যই হবে যেমন গোল করা, ঠিক তেমনই গোলের জন্য সতীর্থদের সাহায্য করা।’

রবসন আরও বলেন, ‘এখানে আসার আগে আমি সপ্তাহ দুয়েক অনুশীলন করেছি। মনে হচ্ছে দলের সঙ্গে অল্প কয়দিনেই মানিয়ে নিতে পারব। খুব একটা অসুবিধা হবে না।’

[আরও পড়ুন: চাকরি ফেরত ইস্যু নিয়ে অধিবেশন হোক, বিধানসভা ঘেরাওয়ের ডাক ‘যোগ্য’ শিক্ষকদের একাংশের]

প্রসঙ্গত, বসুন্ধরা কিংসের হয়ে গত তিন বছরে সাতটি ট্রফি জয় করেছেন। এখন দেখার বাগানের জার্সিতে রবসন কতটা জ্বলে উঠে বাগান সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠতে পারেন  কি না। তবে নতুন ব্রাজিলিয়ানকে দলে পেয়ে মোলিনার দলের আক্রমণভাগ যে অনেকটাই শক্তিশালী হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles