Joe Root: খারাপ হতে পারে, অ্যাশেসের আগে রুটকে সতর্ক মন্টির
Former England spinner Monty Panesar claims a poor Ashes 2025 could force Joe Root into retirement, drawing parallels with Virat Kohli’s struggles in Australia.
Truth Of Bengal: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ইংল্যান্ডের পরবর্তী বড় মিশন ‘অ্যাশেস’। চলতি বছরের নভেম্বর মাসের শেষের দিকে শুরু হবে এই জনপ্রিয় সিরিজ(Joe Root)। তার আগে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুটকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন সেই দেশের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার। বিরাট কোহলির উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন যে একটি বাজে সিরিজ তাঁকে বাধ্য করতে পারে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য।
[আরও পড়ুন: Student Murder: নদীয়ার কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শুট আউটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ]
মন্টি বলেন, “এটা নির্ভর করছে আগামী বছরটা ওর কেমন যাবে, অ্যাশেস কেমন যাবে, আমরা বিরাট কোহলির সাথে দেখেছি। তাই না? অস্ট্রেলিয়ায় গিয়েছিল। জানতো না চতুর্থ, পঞ্চম স্টাম্পের বাইরে ওই বলটা কী করবে(Joe Root)। আমার মনে হয় সেটাই ওকে অবসরের সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল। যদি জো রুটের ভালো না হয় অ্যাশেস সিরিজ, তাহলে ওর জন্য সেটা সত্যিই খারাপ হবে।”
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
প্রাক্তন ইংরেজ তারকা আরও দাবি করেন যে রুটকে অস্ট্রেলিয়ায় এক শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে মুখোমুখি হবেন|(Joe Root)। মন্টি পানেসার বলেন, “এটা ওর জন্য খুব কঠিন হতে চলেছে কারণ ও একটা শক্তিশালী আক্রমণের মুখোমুখি হতে চলেছে। সম্ভবত এটি আমাদের দেখা সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলির মধ্যে একটি। তবে রুট যে ফর্ম দেখিয়েছে এবং যে রান করছে, তাতে ও ১০০ রান করতে চাইবে সম্ভবত।”
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত শতরান পাননি জো রুট। এই পর্যন্ত ২৭ ইনিংসে তাঁর মোট সংগ্রহ ৮৯২ রান। গড় ৩৫.৬৮। তাঁর ঝুলিতে রয়েছে ৯টি অর্ধশতরান। তিনবার ৮০ রান পার করলেও, তা শতরানে পরিণত করতে পারেননি। এবার দেখার বিষয় যে আসন্ন অ্যাশেসে তিনি সেটা করে দেখাতে পারেন কিনা।






