Priya Marathe: ৩৮ বছর বয়সে পরলোকগমন প্রিয়া মারাঠের
বহু অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর এবং তা নিয়েই কেরিয়ার গড়বেন বলে ঠিক করেছিলেন।
Truth Of Bengal: আবারও বলিউডে নেমে এলো শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন আরও এক অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর অবশেষে রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী প্রিয়া মারাঠে। নিজের বাড়িতেই তিনি মারা গিয়েছেন বলে খবর। দীর্ঘদিন ধরে চিকিৎসাও চলছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই জিততে পারেননি।(Priya Marathe)
আরও পড়ুনঃ ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী! রাহুলের সামনে ঘোষণা আরজেডি নেতার
প্রিয়া মারাঠের জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইতে। ১৯৮৭ সালের ২৩ এপ্রিল বাণিজ্যনগরে তাঁর জন্ম। বহু অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর এবং তা নিয়েই কেরিয়ার গড়বেন বলে ঠিক করেছিলেন। তিনি অভিনয় করেছিলেন ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’, ‘ভারত কা বীরপুত্র – মহারাণা প্রতাপ’এর মতো সিরিয়ালগুলিতে। এখানেই শেষ নয়, তিনি অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও ‘পরিত্র রিস্তা’য়ও।(Priya Marathe)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
সিনেমা জগতে প্রিয়া মারাঠে পা রাখেন ২০০৮ সালে। তাঁর প্রথম ছবি ‘হামনে জিনা সিখ লিয়া’। তবে দ্বিতীয় ছবিতে সুযোগ পেতে বেশ দেরি হয় তাঁর। দ্বিতীয়বার তাঁকে বড়পর্দায় দেখা যায় ২০১৭ সালে। ছবির নাম ‘তি আনি ইতার’। এছাড়া থিয়েটারেও অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়াকে। মাত্র ৩৮ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে দুঃখ পেয়েছেন অনেকেই।(Priya Marathe)


