রাজ্যের খবর

Threat Letter: পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রাণ নাসের হুমকির চিঠি! এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য

A threat letter and ropes were found outside the house of Atikul Malithya, Panchayat head of Sarbangapur in Murshidabad.

Truth Of Bengal: মুর্শিদাবাদের নওদা থানার দুধসর এলাকায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল(Threat Letter)। সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আতিকুল মালিথ্যার বাড়ির গেটের সামনে অজ্ঞাত দুষ্কৃতীরা রেখে গেল খুনের হুমকির চিঠি ও কালো পলিথিনের ভিতরে কিছু দড়ি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে হুমকি চিঠি ও দড়ি।

[আরও পড়ুনঃ Voter Adhikar Yatra: ‘ভোটার অধিকার যাত্রা’য় তৃণমূলের প্রতিনিধি হয়ে যোগ দেবেন ইউসুফ-ললিতেশ]

তৃণমূল কংগ্রেসের টিকিটে সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন আতিকুল মালিত্যা(Threat Letter)। ২৪ জন সদস্য বিশিষ্ট ওই পঞ্চায়েতে ১৭ জনই তৃণমূলের সদস্য। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই প্রধানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

কে বা কারা এই প্রাণনাশের চিঠি রেখে গেল, খতিয়ে দেখছে পুলিশ। লিখিত অভিযোগ থানায় জমা দেবেন বলেই জানিয়েছেন প্রধান আতিকুল মালিত্যা।

Related Articles