বিনোদন

Sridevi: শ্রীদেবীর সম্পত্তির নতুন দাবিদার, হাই কোর্টের দ্বারস্থ স্বামী বনি কাপুর

১৯৮৮ সালে তৈরি হওয়া ওই ফার্মহাউস বেআইনিভাবে দখল করার চেষ্টা চালাচ্ছে ও নিজেদের দাবিবার বলেই জানাচ্ছেন তিন ব্যক্তি।

Truth Of Bengal: বলিউড অভিনেত্রী শ্রীদেবী প্রয়াত হয়েছেন বহুবছর হল। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর এত বছর পর তাঁর সম্পত্তি নিয়ে শুরু হয়েছে টানাটানি। সম্প্রতি শ্রীদেবীর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ফার্মহাউস নিয়ে আইনি জটিলতা বেড়েছে। ১৯৮৮ সালে তৈরি হওয়া ওই ফার্মহাউস বেআইনিভাবে দখল করার চেষ্টা চালাচ্ছে ও নিজেদের দাবিবার বলেই জানাচ্ছেন তিন ব্যক্তি। আর এই ঘটনা নিয়ে বিরক্ত প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর। ইতিমধ্যেই মাদ্রাজ হাই কোর্টে আবেদন দাখিল করলেন বনি কাপুর।(Sridevi)

সূত্রের খবর, ২০০৫ সালের একটি নথিকে সামনে রেখে ঐ ব্যক্তিরা নিজেদের ওই সম্পত্তির দাবিদার বলছেন বলেই জানা যাচ্ছে। যদিও এপ্রসঙ্গে বনি কাপুর জানিয়েছেন যে ওই নথি জাল। চলতি সপ্তাহের সোমবার বনি কাপুরের তরফে একটি আবেদনপত্র দাখিল করা হয়। তাঁর ভিত্তিতেই চারসপ্তাহে মধ্যে স্থানীয় প্রশাসনকে বিষয়টি নিস্পত্তির নির্দেশ দেন বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ। বনি কাপুরের তরফে এই ঘটনার দ্রুত নিস্পত্তির অনুরোধ জানানো হয়েছে। এখন দেখার হাইকোর্টের তরফে ঠিক কি নির্দেশ আসে।(Sridevi)

উল্লেখ্য, ২০১৮ সালে প্রয়াত হয়েছিলেন অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, সেখানেই রহস্য জনক ভাবে তাঁর মৃত্যু হয়। বাথটাবের ভিতরে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর দেহ। শ্রীদেবীকে শেষ দেখা গিয়েছিল ক্রাইম থ্রিলার ‘ মম’ ছবিতে, যা মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এছাড়া শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে ক্যামিও চরিত্রের শেষবারের জন্যে বড়পর্দায় শ্রীদেবীর উপস্থিতি দেখা গিয়েছিল।(Sridevi)