Migrant Tragedy: মহারাষ্ট্রে পুলিশি অত্যাচার! বাড়ি ফিরে মৃত্যু হাবড়ার পরিযায়ী শ্রমিকের
The death of a detained Bengali migrant worker in Maharashtra sparks outrage and political unrest in Bengal.
Truth Of Bengal: বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিক হেনস্থা ইস্যু নিয়ে বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি। শাসকদল তৃণমূল কংগ্রেস লাগাতার আওয়াজ তুলেছে সংসদ চত্বরে এই বিষয়ে(Migrant Tragedy)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধারাবাহিকভাবে সরব হয়েছিলেন। এরই মাঝে ঘটল এক ভয়াবহ ঘটনা। বাংলায় কথা বলার জন্য মহারাষ্ট্রে গ্রেফতার হওয়া এক পরিযায়ী শ্রমিক নিজের বাড়িতে ফিরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
[আরও পড়ুনঃ Voter Rights: নির্বাচনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সেটা সাংবিধানিক সঙ্কট]
ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়ার। মৃত পরিযায়ী শ্রমিকের নাম গোলাম মন্ডল। অভিযোগ, বাংলায় কথা বলায় তাঁকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশী সন্দেহে এবং করা হতো অত্যাচার(Migrant Tragedy)। এখানেই শেষ নয়, জেল থেকে ছাড়া পাওয়ার পরও তাঁকে একটি ফাঁকা অফিসে রাখা হয়েছিল বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের। কয়েকদিন অন্তর অন্তর সেখানে তাঁকে আলাদা আলাদা ঘরে রাখা হতো। শুধু ভাত খেতে দেওয়া হতো এবং অন্য সময় বলা হত জল খেতে। ভয়তে তিনি খাওয়াও ছেড়ে দিয়েছিলেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
‘দেশ বাঁচাও গণমঞ্চ’ নামে এক সংগঠন গোলামকে সেই অবস্থা থেকে উদ্ধার করে এবং পরে নিজের বাড়িতেও ফিরে এসেছিলেন। তবে বাড়ি ফিরেও সেই ভয় তিনি কাটিয়ে উঠতে পারেননি(Migrant Tragedy)। চিকিৎসাও চলছিল বলে খবর। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঠিকমতো খাচ্ছিলেনও না। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন খবর পেয়ে তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করার কথা বলেন। কিন্তু সোমবার তা করার আগে না ফেরার দেশে চলে যান গোলাম।
এই মৃত্যু যে পরিস্থিতি আরো খারাপ করে দেবে, তা না বললেও চলে। এক্ষেত্রে দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেয়। বঙ্গ রাজনীতিতে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে এই বিষয়ে(Migrant Tragedy)। অধিকাংশেরই মত, তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াবে। তবে দিনের শেষে, অত্যাচারের কারণে গোলামের মৃত্যু পুরো বিষয়টিকে আরো স্পর্শকাতর করে তুলেছে।





