খেলা

FIFA World Cup: ফিফা বিশ্বকাপের স্থান-তারিখ কবে ঘোষণা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

ফুটবলের সেই মহারণের স্থান ও তারিখ লটারির মাধ্যমে ঘোষণা করা হবে আগামী ৫ ডিসেম্বর। এবং সেটি অনুষ্ঠিত হবে মার্কিন মুলুকের রাজধানী ওয়াশিংটনের কেনেডি হাউসে।

Truth of Bengal: আগামী ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মোট তিনটি দেশে। আয়োজকদের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ফুটবলের সেই মহারণের স্থান ও তারিখ লটারির মাধ্যমে ঘোষণা করা হবে আগামী ৫ ডিসেম্বর। এবং সেটি অনুষ্ঠিত হবে মার্কিন মুলুকের রাজধানী ওয়াশিংটনের কেনেডি হাউসে। শুক্রবার হোয়াইট হাউস থেক মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প এই খবর ঘোষণা করেন (FIFA World Cup)।

এবারের বিশ্বকাপ ফুটবলে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ ফুটবলের আসর। তিনটি দেশ মিলিয়ে এর আগে কখনও বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেনি। বিশ্বকাপের ম্যাচগুলির জন্য মোট ১৬টি ভেন্যু তৈরি করা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, কানাডাতে ২টি ও ম্যাক্সিকোতে ৩টি ভেন্যুতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে (FIFA World Cup)।

আরও পড়ুনঃ Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার দ্বিতীয় দিনেও বীরভূমের তারাপীঠ মন্দিরে অগণিত ভক্তের সমাগম

মার্কিন প্রেসিডেন্ট যখন বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করছিলেন, সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফান্তিনো, সহ সভাপতি জ্যাডি ভ্যান্স। এর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের আসরকে পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট বলেও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট (FIFA World Cup)।

উল্লেখ্য, এতদিন সংবাদমাধ্যম সূত্রে খবর ছিল ২০২৬-র বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে লাস ভেগাসে। কিন্তু স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর আর এই বিষয়ে কোনও জল্পনা থাকল না। এরপর মার্কিন প্রেসিডেন্ট ফিফার প্রেসিডেন্টের কাছে মজা করে বলেন, ‘সুন্দর এই ট্রফিটা কি আমি রেখে দিতে পারি?’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তবে এতসবের মাঝেও মার্কিন প্রেসিডেন্টের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল ওই ড্রয়ের অনুষ্ঠানে দলগুলির নাম তিনি ঘোষণা করবেন কি না। এর উত্তরে ট্রাম্প কোনও উত্তর না দিয়ে ফিফার প্রেসিডেন্টকে দেখিয়ে বলেন, ‘এই ব্যাপারে তিনিই সর্বেসর্বা। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত (FIFA World Cup)।’

Related Articles