BJP Reorganization: ২৬ শে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোরজোড় শুরু
BJP Reorganization sees North Dinajpur district's new 91-member committee announced under newly appointed president Nimai Kabiraj, ahead of 2026 Assembly elections.
Truth Of Bengal: সত্যেন মহন্তঃ রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা সভাপতি নিমাই কবিরাজের নেতৃত্বে বিজেপির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল(BJP Reorganization)। মোট ৯১ জনের এই জেলা কমিটিতে শ্রীমতি ফাল্গুনী চক্রবর্তী , সুরজিৎ সেন ,দিলীপ বর্মন ,সুভাষ গোস্বামী ,মানষ , কমল দেবনাথ ,বিভাস বিশ্বাস , এবং শ্রীমতি শিউলি চক্রবর্তী , সহ সভাপতি দায়িত্ব পালন করবেন। সঞ্জীব নস্কর ,ভানুরাম বর্মন ,তাপস বিশ্বাস ,সাধন ঘোষ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। দফতর সম্পাদক পদে রাজেশ বিশ্বাস এবং কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রবীর ঘোষ।
[আরও পড়ুনঃ Cyber Fraud: প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ! পুরুলিয়া থেকে ধরা পড়ল সাইবার প্রতারণা চক্রের ৪ সদস্য]
সম্পাদক পদের দায়িত্বে শ্রীমতি সবিতা বর্মন, অসীম কুমার মির্ধা ,পারমিতা দাস তলাপাত্র ,অজয় সিংহ , গৌরাঙ্গ দাস , গুলাম সারোয়ার কৌশিক চৌধুরী ,অর্পিতা কর্মকার ,উত্তর দিনাজপুর জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ পদে শ্রীমতি সূপর্ণা ঘোষ ভট্টাচার্য ,সোশ্যাল মিডিয়া ইনচার্জ হরিপদ বর্মন এবং আইটি ইনচার্জ পদে বিশ্বরাজ বিশ্বাস দায়িত্ব পেয়েছেন(BJP Reorganization)। এর সঙ্গেই কার্যকরী কমিটির সদস্য হিসেবে আরোও ৬৫ জনের নাম ঘোষণা হয়েছে। সাংসদ , বিধায়ক ও রাজ্য পদাধিকারীরা স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে আছেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এরাজ্যে ২৬ শে বিধানসভা নির্বাচন আছে, তার আগে ঢেলে সাজানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকার পোস্ট(BJP Reorganization)। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ২৬শে বিধানসভা ভোটকে পাখির চোখ করে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।





