Krishnanagar Burglary: আবারও গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি! কৃষ্ণনগরের ঘটনায় চাঞ্চল্য
Krishnanagar Burglary shocks Nadia—thieves break into Anadinagar home, steal ₹3.6 lakh cash, gold chain & ring; multiple recent thefts heighten local fear.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে জেলা আদালত সংলগ্ন এলাকায় একটি কেক পেস্ট্রির দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের একটি বসতবাড়িতে চুরির ঘটনায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হল শহরতলীতে(Krishnanagar Burglary)। জানা গেছে, গতকাল গভীর রাতে কৃষ্ণনগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অনাদিনগর এলাকায় একটি বসত বাড়িতে ঢুকে আলমারি ভেঙে প্রায় নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা সহ সোনার চেন ও আংটি চুরি করে চম্পট দিল চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কোতোয়ালি থানার পুলিশ।
[আরও পড়ুনঃ দীর্ঘ জটিলতার পর প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর]
এ প্রসঙ্গে বাড়ির অন্যতম সদস্যা রুমা ঘোষ জানান, গতকাল তার ছেলে প্রায় রাত ১.৩০ নাগাদ বাড়ি ফেরে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যায় বাড়ির সকল সদস্যরা(Krishnanagar Burglary)। সকালে উঠে প্রতিটি ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান তাঁরা। পাশাপাশি একটি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গহনা চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে(Krishnanagar Burglary)। বিগত কয়েকদিন ধরে মধ্যে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে সদস্যহর কৃষ্ণনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।


