রাজ্যের খবর

Eye Camp: জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশ কর্মীদের সাথে নিয়ে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির থানাতে

Eye Camp initiative sees around 100 Santipur police personnel and locals get free eye checkups, led by DSP Sabita Gatwal and SP Asis Maity with ASG Hospital support.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: রানাঘাট পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে নদীয়ার শান্তিপুর থানায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শান্তিপুর থানার কর্মরত পুলিশ সহ প্রায় ১০০ জন এদিন এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন(Eye Camp)। সহযোগিতায় ছিল এ এস জি হাসপাতাল। উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার আসিস মৈজ্য, এসডিপিও সবিতা গাটওয়াল সহ শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালী।

[আরও পড়ুনঃ Krishnanagar Burglary: আবারো গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি! কৃষ্ণনগরের ঘটনায় চাঞ্চল্য]

বিনামূল্যে শান্তিপুর থানায় এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সকলে(Eye Camp)। যদিও পুলিশের কর্মজীবনের ব্যস্ততার মধ্য দিয়েও সারা বছর রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে নেওয়া হয় একাধিক কর্মসূচি, ঠিক তেমনি পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

স্বভাবতই রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এই কর্মকান্ড আরও এক দৃষ্টান্ত বলে মনে করছেন থানার অন্যান্য পুলিশ কর্মীরা।