কলকাতা

“ভাল আছে এখন”, পড়ুয়াদের দেখে হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

তিনি এটাও জানান যে তিনি সকলকে জল-মিষ্টি খাইয়েছেন।

Bangla Jago Desk: “সবাই ভাল আছে এখন” পড়ুয়াদের সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমো জানান যে বন্ধুর শরীর খারাপ হতে দেখে অনেকেরই শরীর খারাপ হয়ে গিয়েছে, তবে এখন সকলেই ভাল আছেন। তিনি এটাও জানান যে তিনি সকলকে জল-মিষ্টি খাইয়েছেন।

[আরও পড়ুন: Booths: পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা বাড়ছে, হবে ৯৪,৪৯৭]

১৫ আগষ্ট এলেই এক আলাদা রূপ নেয় গোটা ভারতবর্ষ। স্বাধীনতা দিবস উপলক্ষে চারিদিকে উড়তে শুরু করে জাতীয় পতাকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশের প্রতিটি প্রান্তে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। কোথাও শুধু পতাকা উত্তোলন করে, আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এক কথায় বলতে গেলে, ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ ভেসে আসে চারিদিক থেকে।

প্রতিবারের মতো এবারও রেড রোডে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এবারও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন পড়ুয়ারাও। কিন্তু কুচকাওয়াজের জেরে অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া। তাঁদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। এরপরই বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় এই সংক্রান্ত যাবতীয় কথা তুলে ধরেন।

[আরও পড়ুন: BJP Clash: উত্তরপ্রদেশ বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি: প্রকাশ্যেই হাতাহাতির উপক্রম বিজেপির দুই বিধায়কের!]

মুখ্যমন্ত্রী বলেন, “ওদের কাছে আমি গেছিলাম। আসলে বন্ধুর শরীর খারাপ দেখে দেখে অসুস্থ হয়ে গেছে আরো অনেকে। ওদেরকে আদর করে দিয়েছি আমি। জল-মিষ্টি খাওয়ানো হয়েছে। সবাই ভাল আছে এখন। মোট ৩৯জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল। ওদের ছেড়ে দেওয়া হলে আমাদের তরফ থেকে ওদের পৌঁছে দেওয়া হবে। একজনের সামান্য সমস্যা রয়েছে।”

Related Articles