Siliguri Naxalbari: আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বসেই সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন স্নেহাশীষ চক্রবর্তী
In Siliguri's Naxalbari block, Transport Minister Snehashish Chakraborty participated in the 'Our Pora Our Samadhan' camp
Truth Of Bengal: বুধবার শিলিগুড়ি নকশালবাড়ি ব্লকের অটল চাবাগানের সাতভাইয়া ডিভিশনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী(Siliguri Naxalbari)। এদিন তিনি নিজে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়। যদিও মন্ত্রীকে কাছে পেয়ে যা শ্রমিকরা তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আর সেই সমস্যার কথা শোনেন মন্ত্রী।
[আরও পড়ুনঃ Kaun Banega Crorepati: উর্দি পরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে সেনা অফিসাররা, কেন সমালোচনার মুখে কুইজ শো?]
যদিও মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, মহকুমাশাসক অবধ সিংঘল, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান জনপ্রতিনিধিরা(Siliguri Naxalbari)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ জানান এদিন এলাকায় রাস্তা সংস্কার, জল, নিকাশীনালা, সোলার লাইটের প্রকল্প করার বিষয় উঠে আসে। মন্ত্রী এভাবে মাটিতে বসে আমাদের সমস্যা শুনল আমরা খুব খুশি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচি একটি অভিনব কর্মসূচি(Siliguri Naxalbari)। পাড়ায় কি কাজ করা দরকার এলাকার মানুষ ঠিক করবে’। পাড়ায় ছোটো ছোটো কাজ হবে যার সমাধান দিচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প অভিনব কোনো রাষ্ট্রব্যবস্থায় এমন প্রকল্প নেই।



