Big Blow: “ভারতের উপর বাড়তি শুল্কে চাপে রাশিয়া” আজব দাবি ট্রাম্পের
Trump says 50% U.S. tariffs tied to India’s Russian oil imports have severely disrupted Russia’s economy before meeting Putin.
Truth Of Bengal: আর তিনদিন পর হতে চলেছে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক। তার আগেই রাশিয়াকে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট(Big Blow)। কী বক্তব্য তাঁর? রিপাবলিকান নেতার মতে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অর্থনীতি। আগামী শুক্রবার হতে চলা বৈঠকের আগে এমন মন্তব্য তৈরি করেছে একাধিক প্রশ্ন। বলা ভালো, রহস্যের গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুনঃ Hooghly Temples: হুগলির প্রাচীন শৈবক্ষেত্র ঘণ্টেশ্বর ও ষণ্ডেশ্বর]
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রসঙ্গ ওঠে ভারতের উপর শুল্ক চাপানোর। তাতে তিনি বলেন, “আমি মনে করি রাশিয়ার উচিত দেশ গঠনের উপর মন দেওয়া(Big Blow)। ওদের দেশ অনেক বড় এবং উন্নতির বড় সম্ভাবনা রয়েছে। তবে এখন সেটা ওরা করতে পারছে না কারণ ওরা চাপে আছে মার্কিন শুল্ক ও নানা আর্থিক নিষেধাজ্ঞার জেরে। আসলে যখন রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতার উপর মার্কিন প্রেসিডেন্ট শুল্ক বসায় ৫০ শতাংশ, সেটা তো বিশাল ধাক্কা।”
FB POST:https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত রাশিয়া থেকে ভারতের তেল কেনা থেকে। আমেরিকার অভিযোগ, পুতিনদের থেকে তেল কিনে ভারত তাদের সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে। সেই অভিযোগ তুলেই ভারতের উপর শুল্কের হার দ্বিগুণ করে দেওয়া হয়(Big Blow)। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থের সঙ্গে তিনি আপোষ করবেন না এবং বড় মাশুল দেওয়ার জন্যও প্রস্তুত।
যদিও ট্রাম্পের চোখরাঙানি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনছে ভারত। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহল মনে করছেন যে ভারতেরও অন্য পরিকল্পনা রয়েছে ট্রাম্পের শুল্ক মোকাবিলা করার। পাশাপাশি, এই প্রশ্নও উঠছে যে মার্কিন প্রেসিডেন্টে যেই দাবি করেছেন, তা কতটা যুক্তিসঙ্গত। এক্ষেত্রে দেখার বিষয় যে পুতিনের সঙ্গে বৈঠকের পর কি সিদ্ধান্ত নেন ট্রাম্প। পাশাপাশি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধই বা কোন পথে যায়, সেটাও এখন দেখার।




