খেলা

Inter Miami: লিগস কাপে জয় মেসিহীন ইন্টার মিয়ামির, ম্যাচ জিতে শেষ আটে মাসচেরানোর দল

তাদের হয়ে বিপক্ষের জাল কাঁপালেন একজন ক্লাব ফুটবলে মেসির অন্তরঙ্গ সতীর্থ উরুগুয়ান ফুটবলার লুইস সুয়ারেজ, এবং অপরজন হলেন তাঁরই স্বদেশীয় ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিত রদ্রিগো ডি পল।

Truth of Bengal: বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব পুমাস এফসি-র বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামা হয়নি দলের আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। তবুও জয় আটকাল না মিয়ামির। তাদের হয়ে বিপক্ষের জাল কাঁপালেন একজন ক্লাব ফুটবলে মেসির অন্তরঙ্গ সতীর্থ উরুগুয়ান ফুটবলার লুইস সুয়ারেজ, এবং অপরজন হলেন তাঁরই স্বদেশীয় ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিত রদ্রিগো ডি পল। বাকি একটি গোল করেন তাদেও আলেন্দে। ম্যাচ জিতেই লিগস কাপের শেষ আটে নিজেদের জায়গা পাকা করে ফেলল মেসিদের ক্লাব (Inter Miami)।

আরও পড়ুনঃ Instagram Update: ইনস্টাগ্রামে লাইভ করতে চাইছেন? নতুন নিয়ম জেনে নিন

নিজে মাঠে নামতে না পারলেও স-শরীরে দলের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন লিও।   চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম এগিয়ে যায় মেক্সিকোর ক্লাবটি। ৩৪ মিনিটের মাথায় পুমাসের হয়ে স্কোরশিটে নাম তোলেন জর্জ রুভালকাভা। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৫ মিনিটের মাথায় মিয়ামিকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। এই গোলের সঙ্গে সঙ্গেই দলের পাশাপাশি চলতি মরসুমে নিজের প্রথম গোলটিও করে ফেলেন মেসির ‘দেহরক্ষী’ (Inter Miami)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

মিয়ামি তাদের দ্বিতীয় গোলটা পায় ম্যাচের ৫৯ মিনিটে। এবার তাদের হয়ে গোল করেন উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নিজেদের বক্সের ভিতর পুমাস ডিফেন্ডার কাইসেদো হ্যান্ডবল করলে পেনাল্টি পায় মিয়ামি। তা থেকেই গোল করতে কোনও ভুল করলেন না অভিজ্ঞ উরুগুয়েন স্টাইকার। এরপর ৬৯ মিনিটে মিয়ামির হয়ে পুমাসের জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করে দেন আলেন্দে (Inter Miami)।

Related Articles