দেশরাজ্যের খবর

Bengal BJP: এসআইআর ইস্যুতে পাল্টা কৌশল বিজেপির, দিল্লিতে সুকান্তর বাসভবনে বৈঠক

র্তমানে গোটা বাংলার অলিতে-গলিতে চলছে এসআইআর নিয়ে আলোচনা।

Truth of Bengal: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে এবার এই যাবতীয় পরিকল্পনা সেরে ফেললেন বঙ্গ বিজেপির নেতারা। বুধবার রাতে দলের সকল নেতা বৈঠক করেন দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে। কোন পথে ঘাসফুল শিবিরকে কাউন্টার করা যেতে পারে বা  কী কর্মসূচি নেওয়া যেতে পারে, তাও ঠিক করা হয়েছে বলে খবর।(Bengal BJP)

[আরও পড়ুনঃ পাক সেনাকে ভারত আক্রমণের আহ্বান! নিষিদ্ধ সংগঠনের মতাদর্শ প্রচারের অভিযোগে গ্রেফতার মহিলা]

বর্তমানে গোটা বাংলার অলিতে-গলিতে চলছে এসআইআর নিয়ে আলোচনা। যদিও শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই এখন এটি হয়ে উঠেছে চর্চার বিষয়। ইতিমধ্যেই রাজ্যে এই ইস্যু নিয়ে লাগাতার সুর চড়িয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। শুধু তাই নয়, গত ২১শে জুলাই সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন যে প্রয়োজন পড়লে দলের তরফ থেকে নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়তে দেবেন না।(Bengal BJP)

অন্যদিকে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের সদস্যরা ধারাবাহিকভাবে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে সংসদ চত্বরে। কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলার পাশাপাশি সাংবাদিকদেরও তারা জানিয়ে দিয়েছে যে কমিশনের এই সিদ্ধান্ত তারা কোনভাবেই মেনে নেবে না। শুধু তাই নয়, জোটের তরফ থেকে এটাও দাবি করা হয় যে এসআইআর কাজে লাগিয়ে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র সরকার।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কীভাবে তৃণমূল কংগ্রেসকে এসআইআর ইস্যুতে পাল্টা দেওয়া যায়, এবার সেই সংক্রান্ত যাবতীয় ছক কষে নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে রাজধানীতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠকে বসেন গেরুয়া শিবিরের নেতারা। জানা গিয়েছে, কী কর্মসূচি নেওয়া হবে বা  কীভাবে এগোনো যেতে পারে, তা ঠিক করা হয়েছে সুনীল বানসালের নেতৃত্বে। (Bengal BJP)

এখানেই শেষ নয়, আরো জানা গিয়েছে যে কীভাবে দলীয় সাংসদরা নিজেদের লোকসভা এলাকায় কাজ করবেন, তা নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সংসদে ঘাসফুল শিবিরের আক্রমণকে কাউন্টার করার স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করা হয়। এছাড়া শুভেন্দু অধিকারীর উপর হামলার বিষয়টি কিভাবে সংসদে তোলা যেতে পারে, তা নিয়েও কথাবার্তা হয়েছে বলে খবর। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন পথে হাঁটে দল। তৃণমূলকে পাল্টা চাপে ফেলতে কী ছক তাদের? এটাই এখন বড় প্রশ্ন।(Bengal BJP)

Related Articles