Shilai Sound: গ্রানাইট পাথরের উপর সাদা পাউডার! গড়বেতার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে ফরেন্সক টিম
Shilai Sound incident: Capital Express train halted at Shilai Halt after loud noise on tracks; forensic samples collected during investigation.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: একপ্রান্তে পশ্চিম মেদিনীপুর গরবেতা অপর প্রান্তে বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশন। মাঝে শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই শিলাই হল্ট(Shilai Sound)! নির্জন বা নিরিবিলি এলাকায় অবস্থিত সেই শিলাই হল্টেই রেল লাইনের উপর হঠাৎ বিকট ‘শব্দ’ শুনে থমকে যায় ভুবনেশ্বর-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস! ডাউন লাইনে ১৭৭/২৮ পোস্টের কাছে এই ঘটনা ঘটার পরই আপ লাইনে থাকা রাজধানী এক্সপ্রেস বেশ কয়েক কিলোমিটার এগিয়ে পিয়ারডোবা স্টেশনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকেই চালক বা লোকো পাইলট রেলওয়ে কর্তৃপক্ষকে লিখিত রিপোর্ট দেন। রিপোর্টের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আদ্রা ডিভিশন ও খড়গপুর ডিভিশনের রেলওয়ে আধিকারিক ও রেল পুলিশের আধিকারিকরা।
[আরও পড়ুনঃ Nabanna: নবান্ন থেকে জরুরি ভিত্তিক বৈঠক মুখ্য সচিবের]
প্রাথমিকভাবে রেল পুলিশের তরফে ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হলেও ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দুই সদস্যের ফরেন্সিক দল। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে তাঁরা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়াও, নমুনা সংগ্রহ করে নিয়ে যান। কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে আসা বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. দেবাশিস সাহা বলেন, ‘আমরা নমুনা সংগ্রহ করেছি(Shilai Sound)। ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরই বোঝা যাবে, বিস্ফোরণ কি না!’ যদিও, গ্রানাইট পাথরের উপর সাদা আস্তরণ পড়ে যাওয়া ‘নমুনা’ দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পর ফরেন্সিক দল একপ্রকার নিশ্চিত কিছু একটা ‘বিস্ফোরণ’ হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে তা ঠিক কী ধরনের, তা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে। আদ্রা ডিভিশনের এডিআরএম খগেন্দ্রনাথ ঘোষ বলেন, ‘রিপোর্ট পাওয়ার পর আমাদের কর্মীরা এলাকায় যান(Shilai Sound)। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’


