রাজ্যের খবর

Santipur: ভিনরাজ্যে বাঙালিদের উপর আক্রমণ, প্রতিবাদের ঢেউ শান্তিপুরে

বাঙালি বলেই কি তাদের উপর এই অত্যাচার এই প্রশ্নই বারেবার তুলছিলেন হয়রানির শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবাররা।

Truth of Bengal: মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা! –এই প্রাণের ভাষা এখন বাংলার বাইরে বোলতে গেলেই নেমে আসছে আক্রমণ।রবীন্দ্রনাথ,নজরুল,অতুলপ্রসাদের ভালোবাসার ভাষা,স্বাধীন ভারতে স্বাধীনভাবে বলা যাচ্ছে না। দিল্লি-হরিয়ানা,অসম –ছত্তিশগড়ের মতোই মহারাষ্ট্রে বাংলাভাষি মানুষেরা কাজ করতে গিয়ে কোণঠাসা হচ্ছেন,তাঁদের কণ্ঠ স্তব্ধ করার বড়সড় অভিযোগ উঠেছে।(Santipur)

বিজেপি শাসিত রাজ্যগুলোতে  সীমাহীন সন্ত্রাসের শিকার হচ্ছে বাঙালিরা,যাঁরা ভারতীয়,যাঁদের বৈধ নাগরিকত্বের পরিচয়পত্র রয়েছে। অভিযোগের বহর যত বাড়ছে,ততই বাঙালি এককাট্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়,বাঙালি অস্মিতায় আঘাত নেমে আসায় বোলপুরে প্রতিবাদে পথে নেমেছেন। আর মমতার দেখানো পথেই বাংলাজুড়ে গণ-আন্দোলনে নেমেছেন ভাষাপ্রেমী মানুষ। রাজনীতির ঊর্ধ্বে উঠে আপামর বাঙালি মর্যাদা রক্ষার আন্দোলনে নেমেছেন।(Santipur)

[আরও পড়ুনঃ Karate: বাধ সাধল অর্থ, জাপানে খেলার স্বপ্ন এবার সফল হল না কুহেলির]

শান্তিপুরের (Santipur) বিধায়ক ব্রজকিশোর গোস্বামী স্পষ্ট করেন,চারিদিকে বাঙালিদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে তাতে তিনি উদ্বিগ্ন।বাঙালি এই বড় পরিচয় গর্বের সঙ্গে সবাইকে জানাতে চাই। নদিয়ার শান্তিপুরের রাজপথে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয় অন্যতম সংগঠন সমৃদ্ধির পক্ষ থেকে। পদযাত্রায় পা মেলান শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। বাংলা ভাষাকে সম্মান জানিয়ে   বাংলা ভাষার ব্যাখ্যা তুলে ধরা হয় এই প্রতিবাদীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রায় ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই প্রতিবাদী পদযাত্রা। বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে অপমান করার অধিকার কারোর নেই, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আর সেই ভাষাকে অপমান করলে প্রতিবাদ আরও বৃহত্তর হবে, প্রতিবাদী পদ যাত্রার মধ্য দিয়ে এমনটাই দাবি প্রতিবাদীদের। সম্প্রীতি নদিয়ার একাধিক জায়গার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যের কাজে  যাওয়ার পর তাদেরকে পুলিশ আটক করে হয়রানি করে, চাওয়া হয় পরিচয় পত্র। বাঙালি বলেই কি তাদের উপর এই অত্যাচার এই প্রশ্নই বারেবার তুলছিলেন হয়রানির শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবাররা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করার দেন হুঁশিয়ারি, ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি।স্বৈরাচারীদের সবক শেখাতে আমবাঙালির সোচ্চার প্রতিবাদ যে বাড়তি অস্ত্র হয়ে উঠছে তা বলাই যায়।(Santipur)

Related Articles