Visva-Bharati University: রবিবার থেকেই বিশ্বভারতীতে হেরিটেজ ট্যুর শুরু
ভারতীয়দের জন্য ৩০০ টাকা টিকিটের বিনিময় বিশ্বভারতীর ভেতরে সমস্ত ঐতিহ্যবাহী স্থানগুলো স্বচক্ষে দেখার সুযোগ মিলবে।
Truth of Bengal: জয় চক্রবর্তীঃ গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের অন্যতম জেলা বীরভূমের ঐতিহ্যবাহী শান্তিনিকেতন ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাদস্পর্শে পবিত্র এই ভুমিকে নিজের চোখে দেখার জন্য এবার সুযোগ মিলছে।(Visva-Bharati University)
[আরও পড়ুনঃ AB de Villiers: ডিভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস, ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা]
বিশ্বভারতীর মধ্যে গিয়ে ছাতিমতলা থেকে উপাসনা গৃহ সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। এমনই এক হেরিটেজ ট্যুর শুরু হলো রবিবার থেকে। আন্তর্জাতিক তকমা পাওয়ার পর প্রথমবার এই হেরিটেজ ট্যুর শুরু হয়েছে রবিবার থেকে। ভারতীয়দের জন্য ৩০০ টাকা টিকিটের বিনিময় বিশ্বভারতীর ভেতরে সমস্ত ঐতিহ্যবাহী স্থানগুলো স্বচক্ষে দেখার সুযোগ মিলবে। বিদেশীদের জন্য টিকিটের মূল্য ১ হাজার টাকা।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
সমস্ত টিকিট এই গাইড কে সঙ্গে নিয়ে ধরা হয়েছে। ছাতিমতলা, হিন্দি ভবন, চীনা ভবন থেকে শুরু করে বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান যেমন এই হেরিটেজ ট্যুরের মাধ্যমে দেখা যাবে তেমনি তাদের ইতিহাস বলবেন গাইড। প্রতি রবিবার এখন থেকে এই হেরিটেজ ট্যুর হবে।(Visva-Bharati University)






