রাজ্যের খবর

Haldia Murder: হলদিয়ায় মা-মেয়ে হত্যাকাণ্ডে অভিযুক্তদের সাজা ঘোষণা, কী বলল আদালত?

একপর্যায়ে জেসিকার সঙ্গেও সাদ্দামের ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং তাঁরা বিয়ে করেন। এই সম্পর্ক ঘিরে জটিলতা তৈরি হয়।

Truth Of Bengal: পাঁচ বছর আগের হলদিয়ার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডে তমলুক জেলা ও দায়রা আদালত চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে (Haldia Murder)। মামলার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন সহ বাকি তিনজনকেও একই সাজা ঘোষণা করা হয়েছে।

[আরও পড়ুন: Amader Para, Amader Samadhan: রাজ্যজুড়ে চালু হল “আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প”]

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি হলদি নদীর ধারে মা ও মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, অভিযুক্ত সাদ্দামের সঙ্গে ব্যারাকপুরের রমা দে নামে এক মহিলার সম্পর্ক ছিল। পরে রমা এবং তাঁর মেয়ে জেসিকা হলদিয়ায় এসে সাদ্দামের সঙ্গে থাকতে শুরু করেন। একপর্যায়ে জেসিকার সঙ্গেও সাদ্দামের ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং তাঁরা বিয়ে করেন। এই সম্পর্ক ঘিরে জটিলতা তৈরি হয়।

তদন্তে জানা যায়, বিবাদ এড়াতে সাদ্দাম একপর্যায়ে মা ও মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে গাড়িতে করে ঝিকুরখালি এলাকায় নিয়ে যান। সেখানেই তাঁদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলেই গ্রেফতার করে (Haldia Murder)।

[আরও পড়ুন: Justice Denied: নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় বেকসুর খালাস অভিযুক্তের, উচ্চ আদালতের দ্বারস্থ হবে পরিবার]

ঘটনার ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করে পুলিশ। অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

FB POST: https://www.facebook.com/share/v/1VJnq549vD/

Related Articles