রাজ্যের খবর

Kharagpur: খড়গপুর মহকুমা হাসপাতালে চালু ৮০-স্লাইস সিটি স্ক্যান, সম্পূর্ণ বিনামূল্যে

এতদিন ডায়ালিসিস পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়েছিল এবার নতুন সংযোজন হলো সিটি স্ক্যান।

Truth of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ১ লা আগস্ট থেকে শুরু হচ্ছে খড়গপুর (Kharagpur) মহকুমা হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা। সিটি স্ক্যান বিনামূল্যে হওয়ায় কার্যত খুশি এলাকাবাসী। এতদিন ডায়ালিসিস পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়েছিল এবার নতুন সংযোজন হলো সিটি স্ক্যান। পয়লা অগস্ট থেকেই রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।

[আরও পড়ুনঃ Squad Rotation: দু’দলের দুর্বোধ্য কিছু বদলের মধ্যে নাটকীয়ভাবে শুরু হল শেষ টেস্ট]

পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই পরিষেবা চালু করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ৮০-স্লাইস সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। খড়্গপুর (Kharagpur) মহকুমা হাসপাতালের সুপার গৌতম মাইতি জানান, ‘এতদিন এই পরিষবা না থাকার ফলে, বহু আশঙ্কাজনক রোগীদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করে দিতে হত। এ বার সেই সমস্যার সমাধান হলো।’

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

সুরক্ষা ডায়াগনস্টিকের চেয়ারম্যান ডাঃ সোমনাথ চট্টোপাধ্যায় জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা প্রদানের কাজ করে আসছেন। তাই সবসময়ই রোগীদের ভালো পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ছাড়াও আউটডোরের রোগীরাও বিনামূল্যে এই পরিষেবা পাবেন।(Kharagpur)

Related Articles