কলকাতারাজ্যের খবর

Monsoon Alert: অবিরাম বর্ষণে বৃষ্টিস্নাত বঙ্গ, শুক্রে ভিজবে কোন কোন জেলা?

বৃষ্টির পরিমান কিছুটা কমলেও মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে।

Truth Of Bengal: টিপটাপ শব্দে অবিরাম বৃষ্টি চলছে, যেন থামতেই চায় না। ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর জেরে দক্ষিণবঙ্গে রীতিমতো দুর্যোগ শুরু হয়েছে। বৃষ্টিস্নাত প্রতিটি জেলা। একটানা বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছে রোজ খেটে খাওয়া মানুষের দল। কিন্তু কবে বিদায় নেবে বৃষ্টি? কী বলছে আবহাওয়াবিদরা? শুক্রবার কোন কোন জেলায় চলবে বর্ষণ (Monsoon Alert)?

[আরও পড়ুন: Freedom Pioneer: বিপ্লবী গুরু অশ্বিনীকুমার]

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া সহ প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি দেখা যাবে (Monsoon Alert)। তবে এদিন অথি ভারি বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-এরও সম্ভাবনাও রয়েছে। এদিকে ৩০-৪০ কি.মি. গতিতে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পরিমান কিছুটা কমলেও মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে।

[আরও পড়ুন: Friday Horoscope: কেমন কাটবে আপনার শুক্র? চলুন জেনে নিই আজকের রাশিফল]

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির (Monsoon Alert) পরিমাণ কিছুটা বাড়তে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কয়েকদিন ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসও বইবে।

Related Articles