Liver Pregnancy: বিরল ঘটনা! জরায়ু নয় ভ্রূণ বাড়ছে লিভারে, অবাক চিকিৎসকরা
India’s first intrahepatic ectopic gestation with a 12‑week foetus growing in the liver, posing extreme medical risk.
Truth Of Bengal: উত্তরপ্রদেশের মীরাটে এক ৩০ বছর বয়সী মহিলার গর্ভাবস্থা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে(Liver Pregnancy)। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সন্তান জরায়ুতে নয়, বরং লিভারের ডান প্রকোষ্ঠের প্যারেনকাইমাল টিস্যুর গভীরে বেড়ে উঠছে। ঘটনাটি চিকিৎসকদের বিস্মিত করেছে, কারণ এটি চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত বিরল ঘটনা, যাকে ‘ইন্ট্রাহেপ্যাটিক এক্টোপিক প্রেগন্যান্সি’ বলা হয়। বিশ্বে এ পর্যন্ত মাত্র আটটি এমন কেস পাওয়া গেছে। এটি সম্ভবত ভারতে এই ধরনের প্রথম ঘটনা।
UP Woman’s Foetus Growing In Liver, Not Uterus: Only 8 such cases reported worldwide. Meerut doctors say this could be India’s first intrahepatic ectopic pregnancy pic.twitter.com/ULWn9MUt1U
— dailysoap (@dailysoap) July 28, 2025
[আরও পড়ুনঃ Daily Horoscope: মন খারাপ? আজ মিথুন রাশির জন্য চ্যালেঞ্জ আর সুযোগে ভরা দিন!]
কয়েক সপ্তাহ ধরে পেটে অসহ্য ব্যথা এবং বমি বমি ভাব নিয়ে ওই মহিলা চিকিৎসকের কাছে যান(Liver Pregnancy)। প্রাথমিক ইউএসজি রিপোর্টে রোগ নির্ণয় করা সম্ভব না হওয়ায়, চিকিৎসকরা এমআরআই করার পরামর্শ দেন। এমআরআই রিপোর্টে দেখা যায়, তিনি গর্ভবতী, কিন্তু ভ্রূণটি লিভারে অবস্থান করছে এবং তার জরায়ু সম্পূর্ণ খালি। চিকিৎসকরা জানিয়েছেন, ভ্রূণের হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
চিকিৎসকরা এই ধরনের গর্ভাবস্থাকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন। লিভারে প্রচুর রক্তনালী থাকায় ভ্রূণ বড় হওয়ার সাথে সাথে রক্তনালীর উপর চাপ সৃষ্টি হতে পারে, যা লিভার ফেটে যাওয়ার কারণ হতে পারে(Liver Pregnancy)। অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণ অপসারণ করা যেতে পারে, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া।


