রাজনীতিরাজ্যের খবর

District Meeting: মুখ্যমন্ত্রী-জেলা শাসকদের বৈঠক নবান্নতে

District Meeting coordinated by West Bengal CM Mamata Banerjee at Nabanna, addressing SIR controversy, migrant worker issues, and new August 2 state initiatives.

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত জেলা শাসকদের বৈঠক হবে নবান্নতে(District Meeting)। আজ রাজ্যের সকল জেলাশাসককে নবান্নে হাজির থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জরুরী ভিত্তিকভাবে এই বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই মুহূর্তে এসআইআর নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল। বিহারের পরে পশ্চিমবঙ্গেও এই পদ্ধতি অবলম্বন করতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

[আরও পড়ুনঃ Daily Horoscope: মন খারাপ? আজ মিথুন রাশির জন্য চ্যালেঞ্জ আর সুযোগে ভরা দিন!]

ইতিমধ্যেই বিভিন্ন বিএলও-দের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে পরিষ্কার বলে দিয়েছেন, একজনের নামও যেন বাদ না পড়ে। এমন অবস্থায় নবান্নতে বৃহস্পতিবারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার হচ্ছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সেই বিষয়টিও উঠে আসা সম্ভাবনা রয়েছে। ‌ আগামী আগস্ট মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে পাড়ার ছোটখাটো সমস্যা সমাধানে রাজ্য সরকারের নতুন প্রকল্প। তার নিয়েও এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হতে পারে