Horoscope: সৃষ্টিশীলতায় খুলছে নতুন দিগন্ত, পরিশ্রমের দাম মিলবে আজই
হতাশা থেকে শরীর খারাপের সম্ভাবনা। তবে মানুষের সেবায় মানসিক শান্তি আসবে।
Truth of Bengal: আজকের রাশিফল
মেষ
হতাশা থেকে শরীর খারাপের সম্ভাবনা। তবে মানুষের সেবায় মানসিক শান্তি আসবে। নতুন কিছু কেনার ভাবনা আসতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। ঘনিষ্ঠদের সঙ্গে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। বন্ধুর সহযোগিতায় দিন শেষে ভালো কিছু হতে পারে। দুপুরে ব্যবসায় উন্নতির যোগ। সন্তানের জন্য খরচ বাড়বে, পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ।
বৃষ
সঙ্গীত বা সৃষ্টিশীলতায় নতুন দিগন্ত খুলতে পারে। পরিশ্রমের সঠিক ফল পাবেন। প্রতিবেশীর সাহায্যে ব্যবসায় লাভের সম্ভাবনা। উসকানিতে উত্তেজিত হলে বিপদ। পারিবারিক অশান্তির অবসান হতে পারে। কথা বেশি বললে ভুল বোঝাবুঝির আশঙ্কা। অর্থভাগ্য ভালো। পরিবার-সহ দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা। খরচ বেশি, ফলে সঞ্চয়ে টান পড়তে পারে।
মিথুন
মনের কথা ভাগ করে নেওয়ার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন। গুরুজনের পরামর্শ মেনে চলাই শ্রেয়। বাড়িতে চুরির সম্ভাবনা, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। শারীরিক যন্ত্রণা হতে পারে, বিশেষ করে কোনো বিশেষ অঙ্গে। কেনাকাটায় অর্থব্যয় হবে। সারাদিন অনেক পরিশ্রমের সম্ভাবনা। সামাজিকভাবে সম্মান পাবেন। বাড়িতে শুভকাজ নিয়ে আলোচনা হতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে।
কর্কট
নতুন চাকরি বা কাজে খোঁজ নিতে হতে পারে। প্রতিবাদী মানসিকতায় কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত রাগ ক্ষতির কারণ হতে পারে। পুলিশি সমস্যা মিটে যেতে পারে (Horoscope)।
আরও পড়ুন: Rinku Majumdar: “হাসলেও প্রশ্ন, কাঁদলেও প্রশ্ন!” কুৎসার প্রতিবাদে মুখ খুললেন দিলীপ ঘোষের স্ত্রী
সিংহ
সম্পত্তি কেনা-বেচার জন্য শুভ সময়। যাতায়াতের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। আয় বাড়বে, অর্থনৈতিক দিক শুভ। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। নিজের সমস্যা অন্যকে না বলাই ভালো। বয়সে ছোট কারও কাছ থেকে সাহায্য পেতে পারেন। ডায়াবেটিসের সমস্যা মাথাচাড়া দিতে পারে।
কন্যা
অনেক দিনের পুরনো ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের সমস্যা কাটতে পারে। খরচের দিকে নজর দিন। শারীরিকভাবে দুর্বলতা ও রোগ বৃদ্ধি পাবে। স্বামীর সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। সন্তানের বুদ্ধির উন্নতি ঘটবে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। দুপুরের পরে কোনও কাজ আটকে যেতে পারে।
তুলা
কোনও স্নেহভাজনের সঙ্গে মতভেদ হতে পারে। প্রেমে নতুন বাঁক আসতে পারে। ব্যবসার জটিলতা কাটার সম্ভাবনা। বাড়িতে অতিথি আগমনের যোগ। ঋণ শোধে সঞ্চয়ে বাধা আসবে। বাবা-মায়ের সঙ্গে অকারণে মতবিরোধ হতে পারে। শ্বশুরবাড়ির কারও পাশে দাঁড়াতে হতে পারে। সন্তানের চাকরির সুযোগ আসতে পারে। বন্ধুর সঙ্গে মতান্তর হতে পারে।
বৃশ্চিক
সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। সহকর্মীর সহায়তায় কাজ সহজ হবে। কারও কাছ থেকে আকস্মিক উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা, উন্নতির ইঙ্গিত স্পষ্ট। প্রেমে ইতিবাচক পরিবর্তন আসবে। অভিজ্ঞ কারও পরামর্শ কাজে লাগান। আয় ভালো হলেও খরচও থাকবে। বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকুন। সম্পর্ক রক্ষায় সংযত কথা বলুন।
ধনু
দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। শারীরিক দুর্বলতায় পড়াশোনায় বাধা আসবে। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা। প্রতিবেশী সাহায্যের জন্য ডাকতে পারেন। অফিসে চতুরতা এড়িয়ে চলুন। ভ্রমণ ভেস্তে যেতে পারে। প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে বদনাম হতে পারে। আগুন সংক্রান্ত ঝুঁকি রয়েছে (Horoscope)।
মকর
প্রেমে জটিলতা, না এগনোই ভালো। ত্বকে সমস্যা দেখা দিতে পারে। পরিকল্পিত কোনও প্রচেষ্টা বিফলে যেতে পারে। মিথ্যা বললে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝামেলা হলে শান্তিপূর্ণ সমাধান করুন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরে ব্যথা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দিলে সমস্যা হবে।
Truth of Bengal fb page:
কুম্ভ
বায়ুপথে ভ্রমণের সম্ভাবনা। অজান্তে কাউকে কষ্ট দিতে পারেন। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। অন্যের জন্য নিজেকে বিপদে ফেলবেন না। আত্মীয়দের নিয়ে উদ্বেগ থাকবে। পুরনো সমস্যা মিটে যেতে পারে। নিজের প্রতিভা প্রমাণের সুযোগ আসবে। পিতা-মাতার জন্য অতিরিক্ত খরচ হতে পারে। গরিবের পাশে দাঁড়ালে আনন্দ পাবেন। ব্যবসায় সুখবর মিলতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
মীন
কোনও অসহায়কে সাহায্য করার সুযোগ আসবে। রাস্তাঘাটে অতিরিক্ত সাবধানতা দরকার। উচ্চশিক্ষায় শুভ সম্ভাবনা। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। কোনও পরিচিত ব্যক্তি বাড়িতে আসতে পারেন। প্রয়োজনীয় কাজের জন্য আজ দিনটি উপযোগী। অতিরিক্ত লোভনীয় অফারে সাড়া না দেওয়াই ভালো। খরচ বাড়তে পারে খাওয়াদাওয়ার বিলাসিতায়। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ। গয়না ব্যবসায়ীদের জন্য শুভ দিন (Horoscope)।






