Assam: ভুয়ো বিল পাশ করানোতে চাপ দেওয়ায় অসমে আত্মঘাতী মহিলা সরকারি আধিকারিক
খবর প্রকাশ্যে আসতেই হিমান্ত বিশ্ব শর্মার সরকারকে আক্রমণ করা শুরু করে বিরোধীরা।
Truth of Bengal: বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে উঠে আসছে একের পর এক নারী নির্যাতন বা নারীদের সঙ্গে অপরাধের ঘটনা। এবারের রাজ্য হিমান্ত বিশ্ব শর্মার অসম। বনগাইগাঁওর এক সরকারি মহিলা ইঞ্জিনিয়রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুসাইড নোট সমেত তাঁর ভাড়া বাড়ি থেকে। সেখান থেকে উঠে আসে বিস্ফোরক তথ্য, যা ঘিরে শুরু হয় রাজনৈতিকত তরজা। যদিও পুলিশের হাতে দুজন গ্রেফতার হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও সেই রাজ্যের বিজেপি সরকারকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বিরোধীদের।(Assam)
[আরও পড়ুনঃ Trump: ভারত থেকে আর নয় নিয়োগ! গুগল-মাইক্রোসফটকে ট্রাম্পের কড়া বার্তা]
জানা গিয়েছে, মৃত সরকারি মহিলা ইঞ্জিনিয়র ৩০ বছর বয়সী জ্যোতিষা দাস। তাঁর ভাড়া বাড়ি থেকে পুলিশ যেই সুসাইড নোটটি পায়, তাতে বলা হয়েছে যে দুই আধিকারিক তাঁকে অসম্পূর্ণ কাজের ভুয়ো বিল পাশ করানোর জন্য বেশ কিছুদিন ধরেই চাপ দিচ্ছিলেন এবং সেই মানসিক চাপ তিনি নিতে পারছিলেন না। এরপরই মৃতার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অনুযায়ী মামলা রুজু করে পুলিশ।(Assam)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার দীনেশ মেধি শর্মা ও জেলার এসডিপিও আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। খবর প্রকাশ্যে আসতেই হিমান্ত বিশ্ব শর্মার সরকারকে আক্রমণ করা শুরু করে বিরোধীরা। প্রশ্ন উঠতে শুরু হয় প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও থামছে না সমালোচনা। এবার দেখার বিষয় পুলিশ তদন্ত করে আর কি বার করতে পারে। তবে তারা মনে করছে আরো অনেক সরকারি আধিকারিক যুক্ত থাকতে পারেন।(Assam)






