খেলাদেশ

Odisha Rape: ওড়িশায় ফের নারকীয় গণধর্ষণ! বন্ধুর জন্মদিন পার্টি থেকে ফেরার পথে তরুণীকে তুলে নিয়ে নির্যাতন

বন্ধুর বার্থডে পার্টি থেকে ফেরার পথে এক তরুণীকে খামারবাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন দুই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়

Truth of Bengal: বর্তমানে বালেশ্বরের এক কলেজ ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় চলছে গোটা ওড়িশা। তার মাঝে আরও একটি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এলো সেই বিজেপি শাসিত রাজ্য থেকে। এবারের ঘটনাস্থল জগৎসিংহপুর জেলা। ঘটনাটি ঘটে সোমবার রাতে। বন্ধুর বার্থডে পার্টি থেকে ফেরার পথে এক তরুণীকে খামারবাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন দুই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় (Odisha Rape)।

আরও পড়ুন: Newtown: নিউটাউনে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ! গ্রেফতার স্বামী

জানা গিয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ ওই তরুণী এবং তাঁর এক বান্ধবী বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন। সেই সময়ে দুজন তাঁদের পথ আটকান এবং এরপর সেই তরুণীর মুখ চেপে ধরে নিয়ে যান দুজনে। ভয়ে তাঁর বান্ধবী সেখান থেকে পালিয়ে যান। একটি খামারবাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে চলে যাওয়া হয় বলে অভিযোগ (Odisha Rape)।

তরুণীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে তাঁদের মেয়ে রক্তাক্ত অবস্থায় পৌঁছানোর পরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। থানায় অভিযোগ জানানোর পরই অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ এবং শুরু হয়েছে তল্লাশি। নির্যাতিতার বান্ধবীকে জিজ্ঞাসা করা হয়েছে বলে খবর।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তবে এই ঘটনার পর সেখানকার রাজনৈতিক মহল মনে করছেন যে যেভাবে কয়েকদিন ধরে একের পর এক নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটে চলেছে, তাতে বেশ মুখ পুড়েছে সরকারের। ওয়াকিবহাল মহলের মতে এমনটা লাগাতার হতে থাকা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে।

Related Articles