Auditor Recruitment: সরকারি প্রকল্পে মহিলা চাকরিপ্রার্থীদের কাজের সুযোগ, জানুন বিস্তারিত
Paschim Bardhaman District is hiring women candidates for Community Auditor posts under government projects.
Truth Of Bengal: পশ্চিম বর্ধমান জেলার মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (Auditor Recruitment)। জেলার মহিলাদের সামনে সরকারি প্রকল্পের কাজ করার সুযোগ রয়েছে। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল আনন্দধারা প্রকল্পের কাজের জন্য কমিউনিটি অডিটর পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১১। ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় (Anandadhara, District Rural Development Cell, (DRDC), First floor Civil Defence Building, Asansol, Paschim Bardhaman)।
[আরও পড়ুন: Jalpaiguri Temple: উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশে জোরকদমে চলছে শ্রাবণী মেলার প্রস্তুতি]
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, শুরু মহিলারাই আবেদনের যোগ্য। আবেদনকারীকে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে সক্রিয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য শাখায় পাশ করতে হবে। কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে। যে কোন শাখায় স্নাতকরাও আবেদন করতে পারেন। তবে বুককিপিং ও অ্যাকাউন্ট্যান্সির জ্ঞান থাকতে হবে (Auditor Recruitment)।
[আরও পড়ুন: District Trainer: ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার নিয়োগ, কীভাবে করবেন আবেদন]
জেলার গ্রামে বা জেলার বা রাজ্যর বাইরে কাজ করতে আগ্রহী হতে হবে। দৈনিক সাম্মানিক ভাতা মিলবে ৬০০ টাকা করে। ৮০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্টে পাশ করলেই আবেদনকারীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। অফিশিয়াল ওয়েবসাইট (www.paschimbardhaman.gov.in) মারফত আবেদনপত্র ডাউনলোড করে নিন (Auditor Recruitment)।






