Jalpaiguri Temple: উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশে জোরকদমে চলছে শ্রাবণী মেলার প্রস্তুতি
এবছরের শ্রাবণী মেলা আগামী ২০ই জুলাই থেকে শুরু হবে।
Truth of Bengal: উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম হলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দির।আর এই জল্পেশ মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় কয়েক লক্ষ পূর্ণাথীর সমাগম হয়। মূলত শ্রাবণ মাসের রবিবার এবং সোমবারে এই শ্রাবণী মেলা হয়। বর্তমানে জল্পেশে সেই শ্রাবণী মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। এবছরের শ্রাবণী মেলা আগামী ২০ই জুলাই থেকে শুরু হবে। ইতিমধ্যে এই শ্রাবণী মেলাকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মন্দিরের সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে গেছেন জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত (Jalpaiguri Temple)।
আরও পড়ুন: District Trainer: ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার নিয়োগ, কীভাবে করবেন আবেদন
জানা গেছে, এবছর মন্দিরে ঢোকার ক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহার করা হবে। তিস্তা নদী থেকে যারা জল নিয়ে আসবেন তারা সরাসরি মেলার মাঠে টিকিট সংগ্রহ করে শিব পার্বতী গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। অন্যদিকে, জটিলেশ্বর মন্দিরের রাস্তা ধরে যারা আসবেন তারা মহামায়া মন্দির সংলগ্ন এলাকা থেকে টিকিট সংগ্রহ করে স্কাই ওয়াক হয়ে মন্দিরে প্রবেশ করবেন।পাশাপাশি মহিলা এবং বয়স্ক ব্যক্তিদের জন্য থাকবে বিকল্প রাস্তা। জল্পেশের এই শ্রাবণী মেলায় উত্তরবঙ্গ ও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য এবং এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও প্রচুর পুণার্থী ভিড় জমায় (Jalpaiguri Temple)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
যেকারনে পুর্ণাথীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেকারণে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে জল্পেশ মন্দিরে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা থাকবে। মন্দিরের নিজস্ব ভলেন্টিয়ার্সের সাথে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবেন। সেইসাথে মন্দিরে থাকবে সিসিটিভি ক্যামেরা। এমনকি মন্দিরের পুকুর এবং জর্দা নদীর ঘাট ও তিস্তা নদীর ঘাটে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হবে। উল্লেখ্য ময়নাগুড়ির এই জল্পেশ মন্দির উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির। প্রায় সারা বছর এখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন। আর শ্রাবণ মাস জুড়ে শিবের ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।


