District Trainer: ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার নিয়োগ, কীভাবে করবেন আবেদন
30 vacancies, no application fee. Last date: July 25. Check eligibility and application process.
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (District Trainer)। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে নিয়োগ করা হবে। মোট ৩০টি শূন্যপদ। আনন্দধারা/এনআরএলএম প্রকল্পর কাজে প্রশিক্ষণ দেওয়ার জন্য দৈনিক ভাতা মিলবে। কোন আবেদনমূল্য নেই। ২৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে সক্রিয় ভাবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য/সংঘ/মহাসংঘ/জিপিআরপি/আগেকার ডিআরপি/স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হতে হবে।
[আরও পড়ুন: Bangladesh arrest: ফের একবার ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশী]
প্রশিক্ষণের (District Trainer) কাজে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী/স্বনির্ভর গোষ্ঠীর ফেডারেশন লিডারদের প্রশিক্ষণ দেওয়ার কাজে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার মিলবে। স্বনির্ভর গোষ্ঠীর কাজের সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। বুককিপিং, অডিট, ফিনান্সিয়াল ইনক্লুশন ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রশিক্ষণ দেওয়ার ও কথাবার্তায় সাবলীল হতে হবে। কাজের প্রয়োজনে মহকুমা /জেলা/রাজ্যর বাইরে যেতে হবে পারে। কোন উপসংঘ/সংঘ/মহাসংঘে কর্মরত থাকা যাবে না। কোনো সরকারি দফতর/স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত থাকা যাবে না। আইসিডিএস/আশাকর্মী হিসাবে কাজ করা যাবে না।
[আরও পড়ুন: SSC SLP: এসএসসি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীরা]
কীভাবে করবেন আবেদন (District Trainer)
২৫ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে খামে ভরে তা জমা দিতে হবে ‘ডিআরডিসি অফিস, কেএনসি রোড, অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা-৭০০১২৪’, ঠিকানায়।






