প্রযুক্তিফিচার

Lenovo Yoga Tab: এআই প্রযুক্তির সাহায্যে চলা ট্যাবলেট লঞ্চ করল লেনোভো

এটাই লেনোভোর প্রথম ভারতে আনা AI-চালিত ট্যাবলেট।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের জন্য লেনোভো ভারতে এআই প্রযুক্তির সাহায্যে চলা নতুন ট্যাবলেট Lenovo Yoga Tab Plus আনল। এটাই লেনোভোর প্রথম ভারতে আনা AI-চালিত ট্যাবলেট। এই ট্যাবে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১০২০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। লেনোভো যোগা ট্যাব প্লাস এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা, আর ৫১২ জিবি মডেলটি কেনা যাবে ৪৭,৯৯৯ টাকায়। দুটি মডেলের সঙ্গে কিবোর্ড পাওয়া যাবে। টাইডাল টিল রঙে মিলবে। ট্যাবলেটটি Lenovo.com, Amazon India এবং লেনোভোর অফলাইন স্টোর থেকে কেনা যাবে (Lenovo Yoga Tab)।

আরও পড়ুনঃ Salman Khan: বিপর্যয়ের মুখে বলিউডের ভাইজান! বান্দ্রার অভিজাত ফ্ল্যাট হাতছাড়া সলমনের

লেনোভো যোগা ট্যাব প্লাস ট্যানলেটে ১২.৭ ইঞ্চি এলটিপিএস LCD ডিসপ্লে আছে। পাশাপাশি, এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5X জিবি র‌্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ রয়েছে। Lenovo Yoga Tab Plus ডিভাইসে মোট ৬টি হারমন কার্ডন-টিউনড স্পিকার রয়েছে, যেখানে আছে চারটি সাবউফার ও দুটি টুইটার, সঙ্গে ডলবি অ্যাটমস-এর সুবিধা। ছবি ও ভিডিও তোলার জন্য পেছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা রয়েছে (Lenovo Yoga Tab)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

লেনোভোর এই ট্যাবে Lenovo AI Now নামে এআই অ্যাসিসট্যান্ট রয়েছে। এটা একটি অন-ডিভাইস ফিচার, যা LLM (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) এ কাজ করবে। এতে রয়েছে ৮ বিলিয়ন প্যারামিটারের সাপোর্ট, ফলে এটি অফলাইনে থেকেই লাইভ ট্রান্সক্রিপশন, রিয়েলটাইম সামারি তৈরি বা ভয়েস-টু-টেক্সট কনভার্টের মতো কাজগুলি করতে পারে। লেনোভোর নয়া মডেলের ট্যাবের অন্যতম আকর্ষণ হল Lenovo Tab Pen Pro এর সাপোর্ট। এর সঙ্গে আছে একটি ২-ইন-১ কিবোর্ড এবং AI কন্ট্রোল কি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যার ফলে একটানা ১১ ঘণ্টা স্ট্রিমিং করা সম্ভব (Lenovo Yoga Tab)।

Related Articles