বিনোদন

Salman Khan: বিপর্যয়ের মুখে বলিউডের ভাইজান! বান্দ্রার অভিজাত ফ্ল্যাট হাতছাড়া সলমনের

সূত্রের খবর, এবার নিজের ফ্ল্যাট ও বিক্রি করলেন সলমন। মুম্বইয়ের অভিজাত এলাকা হিসাবে পরিচিত বান্দ্রাতে একাধিক সম্পত্তি রয়েছেন অভিনেতার।

Truth of Bengal: সময়টা একটু খারাপ যাচ্ছে বলিউডের ভাইজান সলমন খানের। বিগত কয়েক বছরের একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সূত্রের খবর, এবার নিজের ফ্ল্যাট ও বিক্রি করলেন সলমন। মুম্বইয়ের অভিজাত এলাকা হিসাবে পরিচিত বান্দ্রাতে একাধিক সম্পত্তি রয়েছেন অভিনেতার। তবে বান্দ্রা এলাকার একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন সলমন খান। তবে কি কারণে নিজের ফ্ল্যাট বিক্রি করতে হল সলমনকে জানান কি? না এখনো ফ্ল্যাট বিক্রির কারণ জানা যায়নি (Salman Khan)।

আরও পড়ুনঃ Illegal Callcenter: ভোর রাতে অবৈধ কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ১০

সূত্রের খবর, সলমনের ফ্ল্যাটটি ‘শিব আস্থান হাইটস’ আবাসনে অবস্থিত। যা তৈরি প্রায় ১২২.৪৫ বর্গমিটার জায়গা জুড়ে। এরমধ্যে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও। আরও জানা যাচ্ছে, চলতি মাসেই নাকি এই সম্পত্তি হাতবদলের জন্য চুক্তিটি সরকারিভাবে নথিবদ্ধ করা হয়। সবমিলিয়ে এই লেনদেনের জন্য রেজিস্ট্রেশন চার্জ বাবদ ৩০০০০টাকা ও স্ট্যাম্প ডিউটি বাবদ ৩২.০১ লক্ষ টাকা। সলমনের ওই ফ্ল্যাট বিক্রি করা হয়েছে ৫.৩৫ কোটি টাকায়। উল্লেখ্য, বিগত কয়েক বছরে সলমনের একের পর এক ছবি ব্যর্থ হয় বক্স অফিসে (Salman Khan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

চলতি বছরেই মুক্তি পেয়েছিল সলমন খানের ছবি ‘সিকন্দর’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তবে দমে যাওয়ার পাত্র যে ভাইজান নন সেটা তিনি বুঝিয়ে দেন তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ এর ঘোষণার মাধ্যমে। ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি নির্মিত হয়েছে গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে। ছবির পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ছবিতে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। তাঁর চরিত্রের নাম কর্নেল বি সন্তোষ বাবু। সবমিলিয়ে এখন নতুন ছবি নিয়েই ব্যস্ত ভাইজান (Salman Khan)।

Related Articles