আন্তর্জাতিক

NCP: এনসিপির সমাবেশ শেষে হামলা, অভিযোগের তীর আওয়ামী লিগের সদস্যদের দিকে

তেমনই বুধবার এনসিপির তরফ থেকে গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করা হয়।

Truth of Bengal: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার, বিএনপি, এনসিপি (NCP) , জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের কর্মসূচি পালন করছে। সরকারের তরফ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুথ্থানের বর্ষপূর্তি এক মাস ধরে পালন করা হবে। মাঝে বিরতি দিয়ে ৫ অগস্ট পর্যন্ত অনুষ্ঠান চলবে।

[আরও পড়ুনঃ Recruitment Policy: রাজ্যের স্বস্তি! নতুন নিয়োগ বিধিকে মান্যতা হাইকোর্টের]

এই বর্ষপূর্তির নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। তেমনই বুধবার এনসিপির তরফ থেকে গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরো অনেকেই। সমাবেশকে ঘিরে সকাল থেকে দফায় দফায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরী হয়। পুলিশের গাড়িতে হামলা করা হয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় ৩ পুলিশ কর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান। (NCP)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এম রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, এনসিপির (NCP) পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা হয়। গাড়ির চালক মোহাম্মদ হামিম তিনিও আহত হন। ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপারও। এনসিপির নেতা কর্মীরা তারা অভিযোগ করেছেন, যারা হামলা করেছে প্রত্যেকেই আওয়ামী লিগের সমর্থক। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।  ইতিমধ্যেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল যথেষ্ট উত্তপ্ত রয়েছে।

 

Related Articles