ভ্রমণ

Abandoned Places: সময় যেখানে থমকে দাঁড়ায়, ভারতের কোথায় আছে বসবাসে অযোগ্য পরিত্যক্ত জায়গা

এসব জায়গা বসবাসের অযোগ্য।

Truth of Bengal: ভারতের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান সব পরিত্যক্ত জায়গা। এসব জায়গা বসবাসের অযোগ্য। পরিত্যক্ত এসব জায়গায় সময় যেন থমকে দাঁড়ায়। যেমন, মরুরাজ্য রাজস্থানের কুলধারা গ্রাম। থর মরুভূমির মধ্যে অবস্থিত কুলধারা গ্রাম। একসময় সমৃদ্ধশালী এই গ্রামে মানুষ বসবাস করত। কথিত, অভিশাপের কারণে রাতারাতি গ্রামবাসীরা তাঁদের বাড়িঘর ত্যাগ করে গ্রাম ছেড়ে চলে যান। কেন তাঁরা নিজেদের বসতবাড়ি ত্যাগ করেন তা সত্যি অজানা। সেই থেকে ভাঙা খালি বাড়িঘর নিয়ে পড়ে আছে কুলধারা (Abandoned Places)।

আরও পড়ুন: Recruitment Policy: রাজ্যের স্বস্তি! নতুন নিয়োগ বিধিকে মান্যতা হাইকোর্টের

অন্ধ্র প্রদেশের পাহাড়ি এবড়োখেবড়ো রাজত্বে সবার অগোচরে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গান্ডিকোটা দুর্গ। পেন্নার নদীর কোলে অবস্থিত গান্ডিকোটা একসময় সমৃদ্ধশালী জায়গা ছিল। আজ, ভগ্নপ্রায় প্রাচীন দুর্গ ও জনপদ হারিয়ে যাওয়া ইতিহাসের কথা বলে। রহস্যময় রাজস্থানের ভানগড়। গোটা জনপদ অভিশপ্ত হয়ে খালি পড়ে আছে। এটি ভারতের অন্যতম ভূতুড়ে জায়গা হিসাবে পরিচিত। পুরাতত্ত্ব বিভাগের নির্দেশিকা অনুযায়ী সূর্যাস্তর পরে ভানগড় কেল্লায় কেউ থাকে না (Abandoned Places)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

ব্রিটিশ আমলে ঔপনিবেশিক সরকারের প্রশাসনিক কেন্দ্র ছিল আন্দামানের রস দ্বীপ। ১৯৪১ সালে ভয়াবহ ভূমিকম্পর পর পরিত্যক্ত হয়ে যায় রস দ্বীপ। লাদাখের পাহাড় ঘেরা চিকতান গ্রামও পরিত্যক্ত। এক সময় সিল্ক রুটের ওপর অবস্থিত এই জায়গা ব্যবসা বাণিজ্যর কেন্দ্রস্থল ছিল। সব সময় গমগম করত। কিন্তু আজ পুরো ফাঁকা। ভগ্নদশার মাটির বাড়ি পুরনো সময়ের সাক্ষী বহন করে। ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত ধনুসকোডি। ১৯৬৪ ভয়াবহ সামুদ্রিক ঝড়ে তছনছ হয়ে যায় এই জায়গা। ধীরে ধীরে বালির তলায় চাপা পড়ে যায় (Abandoned Places)।

Related Articles